স্পোর্টস ডেস্ক: ২০০৪ সাল থেকেই স্প্যানিশ লা লিগায় খেলে আসছেন সার্জিও রামোস এবং লিওনেল আন্দ্রেস মেসি। একজন সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার। আর মেসি তো সর্বকালের সেরা ফুটবলারের তকমা জিতেই আসছেন লম্বা সময় ধরে।

২০০৫ সালে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রামোস। বার্সেলোনার নিয়মিত একাদশে মেসি তখন থেকেই নিয়মিত মুখ। এই দুই ফুটবলার গত ১৬ বছর ধরে বিভিন্ন সময় ধরে একে অন্যের বিপক্ষে লড়ে আসছেন। অনেক সময়ে রামোসকে পরাস্ত করে গোল করেছেন মেসি। অনেক সময় রামোস আটকে দিয়েছেন মেসিকে।

এই দুই ফুটবল লিজেন্ডের মাঝে ২০০৯ সালে চলে আসেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই সুপারস্টার ২০০৯ সালে রিয়ালে পাড়ি জমান রামোসের পাশে। মেসি অনেকবার রামোসকে পরাস্ত করলেও এই স্প্যানিশ ডিফেন্ডার সবসময় সেরা ফুটবলার বললে বেছে নিতেন নিজের সতীর্থ রোনালদোকে।
মেসি

Advertisement

মেসিকে অন্যতম সেরা বলেই দাবি করতেন রামোস। নিজের সেরা একাদশে জায়গা দেওয়ার কথাও মেনে নিতেন। কিন্তু সেরা বললেই রোনালদোকে বেছে নিতেন রামোস। এর আগে টিএনটি স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে রামোস বলেছিলেন, ‘আমি সবসময় সেরা ফুটবলারদের সঙ্গে খেলতে পছন্দ করি। মেসি হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমি সবসময় বলে এসেছি, মেসি নিশ্চিতভাবে আমার সেরা একাদশে জায়গা পাবে।’

এবার অন্যতম সেরা থেকে মেসিকে ফুটবল বিশ্বের সেরা বলে মেনে নিয়েছেন এই ৩৬ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার। লম্বা সময় ধরে এই দুই ফুটবলার পাশাপাশি খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) জার্সিতে। সেখানে খেলার অভিজ্ঞতা থেকে মেসিকে সেরা দাবি করে পিএসজি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে রামোস বলেন, ‘অনেক বছর ধরেই মেসির বিপক্ষে খেলা আমাকে ভুগিয়েছে। এখন আমি তাকে বেশ উপভোগ করছি। ফুটবল যতজন খেলোয়াড়ের জন্ম দিয়েছে, মেসি তাদের সবার মাঝে সেরা।’

পুলিশের ‘ডিএসপি’ হলেন পাক পেসার নাসিম শাহ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.