Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মেয়ে সেজে প্রেম, অতঃপর অপহরণ: ছাত্রলীগ নেতা আটক
খুলনা বিভাগীয় সংবাদ

মেয়ে সেজে প্রেম, অতঃপর অপহরণ: ছাত্রলীগ নেতা আটক

By Saiful IslamAugust 16, 20192 Mins Read

মেয়ে সেজে প্রেম, অতঃপর অপহরণ: ছাত্রলীগ নেতা আটক

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহে মুক্তিপণের দাবিতে একজনকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোরে অপহৃতকে উদ্ধারের সময় তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেদুর রহমান ও তার সহযোগী শামীম আহম্মেদ। র‌্যাব ৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডিং অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩ বছর আগে কুমিল্লার একটি গার্মেন্টেসে চাকরি করার সময় খাগড়াছড়ির রামগড় উপজেলার থলিবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে আশরাফুলের সাথে পরিচয় হয় ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামের আলীম হোসেনের।

গত ৪ মাস আগে আলীম ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে মেয়ে সেজে তার সাথে প্রেমের অভিনয় করে। পরবর্তীতে গত ১৪ আগস্ট তারিখে দেখা করার জন্য আশরাফুলকে ঝিনাইদহে আসতে বলে। সে ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তাকে অপহরণ করে চক্রটি। পরে মোবাইলের মাধ্যমে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের লোকজন তাদের বিকাশের মাধ্যমে ৬৮ হাজার টাকা পাঠায়।

বিষয়টি তার পরিবারের লোকজন ঝিনাইদহ র‌্যাবকে জানালে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার ভোরে শহরের ব্যাপাড়ীপাড়ার একটি ছাত্রাবাস থেকে অপহৃত আশরাফুলকে উদ্ধার করা হয়।

এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও আটক করা হয় অপহরণকারী চক্রের অন্যতম সদস্য জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেদুর রহমান খালিদ ও তার সহযোগী সদর উপজেলার ভগবাননগর গ্রামের আবুল কাশেমের ছেলে শামীম আহম্মেদকে। শুক্রবার দুপুরে অপহৃতকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

এদিকে, এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খালেদুর রহমানকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa