Advertisement

জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।  সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।  শনিবার বিকাল ৬টায়  কমলগঞ্জ -শ্রীমঙ্গল সড়কের দক্ষিণ বালিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত রুবেল মিয়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় এলাকার দন্ত চিকিৎসক তোফায়েল আহমেদের ছোট ছেলে। সে কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

জানা যায়, রুবেল মিয়া (১৫) মোটরসাইকেল যোগে বটরতল থেকে ভানুগাছ ফেরার পথে দক্ষিণ বালিগাঁও এলাকায় ব্যাটারীচালিত অটোরিক্সকে পাস দিতে গিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় দুই জনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়লে রুবেল মিয়া মাথায় হাতে ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাথে সাথে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টায় তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃতের বিষয়টি তিনি জেনেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.