
শুক্রবার রাতে তালতলা এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন নগরীর লামাবাজার এলাকার ব্যবসায়ী বদর উদ্দিন (৬৫)। তালতলা আসার পর হঠাৎ করে চলন্ত মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়।
আগুন লাগার পর তড়িঘড়ি করে ছেলেসহ মোটরসাইকেল থেকে নেমে যান বদর উদ্দিন। পরে স্থানীয়রা এসে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে।
বদর উদ্দিন বলেন, আচমকা মোটরসাইকেলের ট্যাংকিতে আগুন লেগে যায়। আগুনে মোটরসাইকেলটি পুড়ে গেছে। তবে আমরা বাপ-ছেলে সুস্থ আছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



