
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ এমপি লর্ড নাজির আহমেদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। কিছুদিন আগেই মারা গেছেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। অরুণ জেটলি প্রসঙ্গে বলতে গিয়ে লর্ড নাজির আহমেদ একটি টুইটবার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মরার পালা।
লর্ড নাজির আহমেদ টুইটারে লিখেছেন, মনে হচ্ছে বিজেপির ওপর বিরোধীরা কোনও কালা জাদু চালিয়েছে। গত এক বছরে একে একে প্রয়াত হলেন অরুণ জেটলি, সুষমা স্বরাজ , অটল বিহারী বাজপেয়ী, মনোহর পারিক্কর । এবার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পালা। ‘
এদিকে, এই টুইট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে মুখ খুলেছেন কিরেণ রিজিজু।
তিনি জানান, হাউস অফ লর্ডসে প্রতিনিধিত্ব করা একজন ব্যক্তি কীভাবে এমন মন্তব্য করতে পারেন তা তিনি ভেবে উঠতে পারছেন না। সূত্র : ডেইলি হান্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



