Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ম্যার্কেল-মাক্রোঁর প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছে
আন্তর্জাতিক

ম্যার্কেল-মাক্রোঁর প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছে

By জুমবাংলা নিউজ ডেস্কমে 20, 20202 Mins Read

ম্যার্কেল-মাক্রোঁর প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছে

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইইউ সদস্য দেশগুলির মধ্যে ঋণের বোঝা বণ্টনের প্রশ্নে বিভাজন প্রকট হয়ে উঠছে৷ করোনা সংকটের জের ধরে অর্থনীতি চাঙ্গা করার প্রস্তাবের বিকল্প পেশ করতে চলেছে চারটি দেশ৷ ফলে ফ্রান্স ও জার্মানি কোণঠাসা হয়ে পড়ছে। খবর ডয়চে ভেলে’র।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ করোনা সংকটের মুখে ইউরোপের অর্থনীতি চাঙ্গা করতে সোমবার এক যৌথ উদ্যোগ শুরু করেছেন৷ অতীতের মতপার্থক্য ভুলে তাঁরা ইইউ কমিশনের মাধ্যমে পাঁচ লাখ কোটি ইউরোর ঋণ গ্রহণের প্রস্তাব রেখেছেন৷ ইইউ বাজেটের মাধ্যমেই সেই অর্থ অনুদান হিসেবে বিতরণ করা হবে৷ এমন আপোশের ফলে বিশেষ করে ইউরোপের দক্ষিণের সংকটে জর্জরিত দেশগুলি আশার আলো দেখলেও উত্তরের অনেক দেশ ঋণের বোঝা ভাগ করে নেওয়ার বিরোধিতা করে চলেছে৷ এবার এই গোষ্ঠী একটি পাল্টা প্রস্তাব পেশ করতে চলেছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়র্ৎস মঙ্গলবার জানিয়েছেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও সুইডেনের সঙ্গে তাঁর দেশও ইইউ সদস্য রাষ্ট্রগুলির ঋণের বোঝা ভাগ করে নেবার বিষয়ে গভীর সংশয় প্রকাশ করছে৷ সংকটের ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলির প্রতি সংহতি দেখানোর প্রশ্নে একমত হলেও এই গোষ্ঠী অনুদানের বদলে ঋণ দেবার পক্ষে৷ কুয়র্ৎস বলেন, এই চারটি দেশের শীর্ষ নেতা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যে বিকল্প প্রস্তাব পেশ করতে চলেছেন৷ তাঁর মতে, ঋণের বোঝা ভাগ না করেও ইউরোপের অর্থনীতি চাঙ্গা করা সম্ভব৷

শেষ পর্যন্ত ঐকমত্যের ভিত্তিতেই ইইউ দেশগুলিকে অর্থনীতি চাঙ্গা করার কর্মসূচি স্থির করতে হবে৷ হয় দুই শিবিরের প্রস্তাবের মধ্যে একটিকে ঘিরে সমর্থন দানা বাঁধবে, অথবা দুইয়ের সমন্বয়ে একটি আপোশ প্রস্তাবকে ঘিরে মতৈক্য তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে৷ সব দেশ রাজি হলে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনে বিষয়টি চূড়ান্ত হবে৷ ইইউ সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল-কে সেই অসাধ্যসাধন করতে হবে৷ উল্লেখ্য, আগামী ২৭শে মে ইইউ কমিশন আনুষ্ঠানিকভাবে করোনা সংকট-পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনা পেশ করতে চলেছে৷ তারপর জুন মাসে ইইউ নেতারা বিষয়টি চূড়ান্ত করতে সদস্য দেশের জাতীয় সংসদগুলিকেও সেই প্রস্তাব অনুমোদন করতে হবে৷ ফলে আরও জটিলতা ও বিলম্বের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

শুধু করনো সংকটের কারণেই নয়, দীর্ঘমেয়াদী ইইউ বাজেট নিয়ে ঐকমত্যের পথেও দুই শিবিরের মধ্যে সংঘাত চালু রয়েছে৷ ইটালি ও স্পেনের মতো ঋণভারে জর্জরিত দেশ সংহতির দাবি করে এলেও অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও সুইডেনের মতো দেশ নীতিগতভাবে ঋণের বোঝা বণ্টনের ঘোর বিরোধী৷ জার্মানিও এতকাল সেই শিবিরকে শক্তিশালী করে রেখেছিল৷ ফ্রান্সের সঙ্গে মিলে আঙ্গেলা ম্যার্কেল সরকার এখন কিছুটা সুর নরম করেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa