Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মৎস্য চাষীদের মাথায় হাত, চলছে না সংসার
জাতীয় বিভাগীয় সংবাদ

মৎস্য চাষীদের মাথায় হাত, চলছে না সংসার

By Protik HossainApril 30, 2020Updated:April 30, 20202 Mins Read

মৎস্য চাষীদের মাথায় হাত, চলছে না সংসার

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহী থেকে রাজধানী ঢাকায় গড়ে প্রতিদিন ১৫০ ট্রাক তাজা মাছ পাঠানো হতো। করোনাভাইরাসের দুর্যোগ মুহূর্তে তা কমে ২০ ট্রাকে দাঁড়িয়েছে। এতে করে মাছ বিক্রি করতে না পেরে লোকসানের আশঙ্কায় রয়েছে রাজশাহীর মাছচাষিরা।

জানা গেছে, দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশ কার্প জাতীয় মাছের চাহিদার পূরণ হয় রাজশাহী থেকে। কিন্তু করোনাভাইরাসের মধ্যে পড়ে মাছ বিক্রি করতে না পেরে সংকটে পড়েছেন তারা। এভাবে কিছুদিন চলতে থাকলে বড় ধরনের লোকসানের আশঙ্কা তাদের।

রাজশাহী মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, রাজশাহীতে মোট পুকুর আছে ৫০ হাজার। যেখানে মৎস্যচাষি রয়েছেন ১৯ হাজার। রাজশাহীতে বছরে মাছ উৎপাদিত হয় ৮৫ হাজার মেট্রিক টন। যা রাজশাহীর মোট চাহিদার চেয়ে ৩২ হাজার মেট্রিক টন বেশি। গড়ে প্রতিদিন ১৫০ ট্রাক মাছ যায় ঢাকায়। কিন্তু এই মুহূর্তে যাচ্ছে মাত্র ২০ ট্রাক।

মৎস্যচাষিদের ভাষ্য, বর্তমান পরিস্থিতির কারণে মাছের ক্রেতা নেই বললেই চলে। ফলে খুব অল্প মাছ পরিবহন করা হচ্ছে। তাও বাধ্য হয়ে কম দামে মাছ বিক্রি করতে হচ্ছে।
মাছ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাছচাষি এস্রাফ আলী জানান, ‘৪০০ বিঘার ওপরে একটি পুকুরে মাছ চাষ করি। অন্য সময় প্রতিদিন গড়ে এক ট্রাক তাজা মাছ ঢাকায় পাঠাতে পারতাম। অথচ গত প্রায় এক মাস ধরে ঢাকা থেকে মাছের ক্রেতা পাচ্ছি না।’

মৎস্য চাষি সমসের আলী জানান, ‘একটা নির্দিষ্ট সময় পর মাছের লিভার ব্লক হয়ে যায়। তখন মাছ আর খাবার খেতে পারে না। তখন ধীরে ধীরে মাছ ছোট হতে থাকে। ফলে আমরা বিভিন্নভাবেই ক্ষতিগ্রস্ত হবো।’

গোদাগাড়ী পৌরসভার মধ্যে রেলওয়ে বাজার এলাকার মাছের আড়তদার রাজিব হাসান জানান, ‘মাছ কেনাবেচার জন্য আমাদের এখানে আগে দিনে তিন-চার হাজার মানুষের আনাগোনা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে একেবারের কাছের কয়েকশ ব্যক্তি আসছেন। ফলে মাছের ক্রয়-বিক্রয় কমে গেছে।’

রাজশাহী জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তা অলক কুমার সাহা জানান, ‘শুধু মাছ নয়, এই মুহূর্তে সবকিছুর ওপর প্রভাব পড়েছে। তবে দীর্ঘদিন এভাবে চলতে থাকলে অন্য এলাকার মতো রাজশাহীর মাছচাষীরা লোকসানের মুখে পড়বেন। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী মাছচাষীদের যতোটুকু সহযোগিতা করা যায়, তা সঠিকভাবে তালিকা করে করা হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

June 29, 2026
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026

Latest News

এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa