
খবরপেয়ে ঈশ্বরগঞ্জ, কেন্দুয়া ও নান্দাইল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনের বিপুল পরিমান কেরোসিন-ডিজেল পুড়ে যায় ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুনে গোডাউনের কর্মচারি বনগাঁও গ্রামের আবদুল মালেকের ছেলে মো. কামাল হোসেন (২৪) দগ্ধ হয়। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, আগ্নিকাণ্ডের সঠিক কারণ নিরূপন করা যায়নি। গোডাউনে বিপুল পরিমান কেরোসিন- ডিজেল ড্রাম ও গ্যাস সিলিন্ডার মজুদ ছিলো।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, আগুনে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ নির্ণয়ে কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



