জুমবাংলা ডেস্ক : সন্তানের জন্য আকাঙ্খার শেষ ছিলো না রাজা রাও আর তার স্ত্রী মঙ্গয়াম্মার। কিন্তু প্রাকৃতিকভাবে তারা সন্তানের মুখ দেখতে ব্যর্থ হয়ে বিজ্ঞানের সাহায্য নেন। ৭৪ বছরে আইভিএফ-এর মাধ্যমে যমজ কন্যাসন্তানের জন্ম দিয়ে নতুন দৃষ্টান্ত গড়লেন অন্ধ্র প্রদেশের মঙ্গয়াম্মা। রোববার হাসপাতাল থেকে দুই মেয়েকে কোলে নিয়ে ঘরে ফিরেছেন তিনি। বর্তমানে মা এবং তার দুই সন্তান ভালো আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নতুন বাবা-মা রাজা ও মঙ্গয়াম্মা উঠেছেন তাদের ভাইঝি ল²ীর বাড়িতে। ল²ী জানিয়েছেন, তাদের পরিবারের সবাই এই দম্পতির দেখভালের জন্য উদগ্রীব। পাশাপাশি, সন্তানদেরও দেখাশোনা ও বড় করে তোলার দায়িত্ব এক্ষুণিই তিনি ছেড়ে দিতে চাইছেন না প্রবীণ দম্পতির হাতে।
শরীরের বয়স বাড়লেও মনের বয়স না বাড়ায় এই বয়সে এসেও এই দম্পতি গত কয়েক বছর ধরেই সন্তানের জন্য চেষ্টা করে গেছেন। শেষে প্রাকৃতিক উপায়ে সম্ভব না হওয়ায়, তারা আইভিএফ পদ্ধতি গ্রহণ করেন। চলতি বছরের জানুয়ারি মাসে গর্ভধারণ করেন মঙ্গয়াম্মা। গত ৫ সেপ্টেম্বর যমজ সন্তানের জন্ম দেন ৭৪ বছর বয়সী এই নারী। এর মাধ্যমে রাজা আর মঙ্গয়াম্মা বিশ্বের প্রবীণতম মা-বাবা হিসাবে নতুন রেকর্ড তৈরি করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



