বছর ঘুরে আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর সমাগত। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস শুরু করেছে ‘ডাবল খুশি অফার (সিজন ৪)’।

যমুনা ইলেকট্রনিক্স

Advertisement

গত দুই বছরে এই বিশেষ ঈদ অফার ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবং সম্মানিত ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে এবারও আকর্ষণীয় আয়োজনে চালু হয়েছে ‘ডাবল খুশি অফার সিজন-৪’।

সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।

এই অফারের আওতায় দেশের সকল যমুনা প্লাজা, অনুমোদিত ডিলার শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে যমুনা পণ্য ক্রয় করে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এবং সর্বোচ্চ ৩০% পর্যন্ত নিশ্চিত ডিসকাউন্ট। এছাড়াও রয়েছে আকর্ষণীয় মেগা পুরস্কার, গাড়ি জয়ের সুযোগ।

অফার সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে প্রতিষ্ঠানটির হেড অফ বিজনেস সাজ্জাদুল ইসলাম বলেন, ‘সাধারণ মানুষ যেন আমাদের পণ্য ক্রয় করে সর্বোচ্চ সুবিধা পান, সেই লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ। যমুনা পণ্য কিনলেই ক্রেতারা নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ উপভোগ করবেন।’

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্যা সেলিম বলেন, ‘গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং গ্রাহক আস্থার ভিত্তিতে যমুনা ইলেকট্রনিক্স দেশের অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে স্বীকৃত। ঈদের আনন্দ আরও দ্বিগুণ করতে আমরা নিয়ে এসেছি এই বিশেষ কনজিউমার অফার। ঈদকে আরও স্মরণীয় করুন যমুনা ইলেকট্রনিক্সের সাথে।’

আন্তর্জাতিক মানের হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাতকরণে যমুনা ইলেকট্রনিক্স নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের পণ্য তালিকায় রয়েছে—রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার-গ্রাইন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, আয়রনসহ বিভিন্ন আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স।

আরও পড়ুনঃ ঈদের ছুটিতে ৪ জেলায় যাবে জাকসুর বিশেষ বাস

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেলস ডিরেক্টর ড. মো. সাখাওয়াত হোসেন, জিএম (অ্যাকাউন্টস) বিপুল কুমার ভৌমিক, হেড অব আইটি মোহাম্মদ মেহেদী হাসান, হেড অব সেলস মাকসুদুর রহমান, ডিজিএম নাজমুল হক, এজিএম (বিজনেস অপারেশন) মো. ইব্রাহিম হোসেন, ব্র্যান্ড ম্যানেজার পার্থ সারথি বিশ্বাস সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.