প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় চৌহালীর জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন, তাহমিনা খাতুন (৪) ও তার বোন তাসলিমা (৪ মাস)। তারা শাহজাদপুর উপজেলার পাঁচবাঙ্গলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া নৌকাঘাট থেকে কাঁঠালবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ১৫ যাত্রী নিয়ে শাহজাদপুরের বানতিয়ার এলাকার উদ্দেশে রওনা হয়। নৌকাটি দেড় কিলোমিটার দূরের চৌহালীর জনতা হাইস্কুলের পাশে যমুনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে তলিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এ সময় শিশু তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এর পরই তাসলিমার ছোট বোনের লাশও উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তবে নদী উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.