জুমবাংলা ডেস্ক: শিক্ষা ও চাকরি ক্ষেত্রে যশোর জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন সাদিয়া ইসলাম। বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে জেলা পর্যায়ে তাকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়।

ইউএনও সাদিয়া ইসলাম

Advertisement

সাদিয়া ইসলাম এর আগে শার্শা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। বর্তমানে তিনি নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাদিয়া ইসলাম যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কে এম নজরুল ইসলামের মেয়ে। তার মা জেবুন্নেসা খানম সফল জননী নারী হিসেবে গত বছর যশোর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিলেন।

যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাদিয়া ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

এসময় যশোর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাদিয়া ইসলাম ২০১৪ সালে ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। যোগদানের পর নীলফামারী ও সাতক্ষীরা জেলায় সহকারী কমিশনার হিসেবে, দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জ উপজেলায় সহকারী কশিনার (ভূমি) এবং খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২১ সালের ৬ মে তিনি নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হন।

ভোলায় ৩৫ হাজার কৃষকের মুখে তৃপ্তির হাসি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google