Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অপারেশন বন্ধ
খুলনা বিভাগীয় সংবাদ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অপারেশন বন্ধ

By Shamim RezaOct 20, 2021, 7:20 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নাক কান গলা বিভাগে ডাক্তার দেখানোর এক বছর পর রোগীর অপারেশনের দিন দেয়া হচ্ছে। অর্থাৎ সরকারি এই হাসপাতালে অপারেশনের জন্য রোগীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কিন্তু অধিকাংশ রোগী এতো সময় অপেক্ষায় থাকেন না। তারা টাকার বিনিময়ে বেসরকারি হাসপাতাল থেকে অপারেশন করিয়ে নেন। রোগীর সমস্যাকে পূঁজি করে খোদ চিকিৎসকরা রোগীকে ব্যক্তিগত হাসপাতালে ভাগিয়ে নেয়ার ধান্দা করে। চিকিৎসক কর্মকর্তারা বলেছেন, সরকারি হাসপাতালে রোগীর চাপ থাকার কারণে অপারেশনের জন্য রোগীকে সময় গুণতে হয়। অনুসন্ধানে জানা গেছে, ২০২০ সালের ১৭ আগস্ট পলিপ অপারেশনের জন্য হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গৌরিনাথপুর গ্রামের মৃত জামাত আলী মন্ডলের ছেলে ফারুক হোসেন (৩০)। ডাক্তার দেখানোর বছর পার হলেও তার অপারেশন করা হয়নি।

ফারুক হোসেন জানান, অপারেশনের জন্য প্রথমবার তাকে ৭ ডিসেম্বর ভর্তির দিন দেয়া হয়। কিন্তু অপারেশন করা হয়নি অজ্ঞাত কারণে। ভর্তির দ্বিতীয় তারিখ দেয়া হয় চলতি বছরের ৯ আগস্ট। এদিন তিনি ভর্তি হলেও অপারেশন না করিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। সর্বশেষ গত ১৭ অক্টোবর ফের হাসপাতালের বহির্বিভাগে আসেন। এ সময় ডাক্তার রাশেদ আলী মোড়ল তাকে ফের ভর্তির দিন দিয়েছেন। আরও জানান, আগামী ৬ নভেম্বর হাসপাতালের ভর্তির হওয়ার পর বোঝা যাবে এবার তার অপারেশন করা হবে কিনা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অর্থ থাকলে সরকারি হাসপাতালে অপারেশনের জন্য তাকে বছরের পর বছর ঘুরতে হতো না। বেসরকারি হাসপাতালে অপারেশন করাতেন তিনি।

১৭ অক্টোবর নাক ও গলার সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে হাসপাতালে বহির্বিভাগে আসেন যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার শাকিল নামে এক রোগী। দায়িত্বরত ডাক্তার এবিএম দেলোয়ার হোসেন রোগীকে অপারেশন করার নির্দেশনা দেন। অপারেশনের জন্য তার ভর্তির তারিখ নির্ধারণ করা হয় ২০২২ সালের ৩১ জানুয়ারি। রোগীর স্বজন জানান, রোগীর এখন সমস্যা হচ্ছে অথচ তার অপারেশনের জন্য তারিখ দেয়া হচ্ছে কয়েক মাস পর। সরকারি হাসপাতালে মানুষের এটা কোন ধরণের দুর্ভোগ। কোন ক্লিনিক থেকে অপারেশন করাবেন বলে ক্ষোভ প্রকাশ করে তারা সরকারি হাসপাতাল থেকে চলে যান।

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের আব্দুল আজিজ জানান, তার ছেলে টনসিলের সমস্যায় ভুগছেন। ২০২০ সালের জানুয়ারি মাসে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে আনা হয়। সেই থেকে দুই বার অপারেশনের জন্য দেয়া ভর্তির তারিখ পাল্টানো হয়েছে। এখন তাকে আগামী মাসে যোগাযোগ করতে বলা হয়েছে।এতে তিনি হতাশ হয়েছেন। এদিকে, হাসপাতালের রেজিস্ট্রার খাতার তথ্যমতে, ২০২১ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১১ এপ্রিল পর্যন্ত অপারেশনের জন্য ভর্তি সিরিয়াল দেয়া হয়েছে ৮৪ জন রোগীর।

নাজমুল ইসলাম নামে একজন জানান, সমস্যার জন্য ডাক্তার দেখাতে এসেছিলাম। তাকে অপারেশনের কথা বলেছেন। অপারেশনের জন্য ৬ মাস অপেক্ষা করতে হবে। যা খুবই দুংখজনক। এই যদি হয় সরকারি হাসপাতালের অবস্থা তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়। সূত্র জানায়, সরকারি এই হাসপাতালে এমন অবস্থার কারণে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অপারেশন হয় মুহূর্তের মধ্যে। সরকারি হাসপাতালে যে চিকিৎসক অপারেশনের জন্য মাসের পর মাস অপেক্ষায় রাখেন, বেসরকারি একই চিকিৎসক রোগী গেলেই তাকে একদিনে অপারেশন করে দিচ্ছেন।

রোগী ও স্বজনরা জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে অপারেশন করলেই টাকা। আর সরকারি হাসপাতালে টাকা নেই। তাই রোগীদের নানা অজুহাতে ঘোরানো হয়। এটা চিকিৎসকদের ব্যক্তিগত বাণিজ্য জমজমাট করার একটা কৌশল। নাক কান গলার বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আবু কায়সার জানান, সরকারি হাসপাতালে রোগীর প্রচণ্ড চাপ থাকে। প্রতি মাসে অন্তত ৫০ জন রোগীকে অপারেশনের তারিখ দেয়া হয়। আর সিরিয়াল অনুযায়ী প্রতি সপ্তাহে ২ দিন অপারেশনের সুযোগ পাওয়া যায়। তাই ১ মাসে ৮ থেকে ৯ টার বেশি রোগীর অপারেশন করা সম্ভব হয়না। ফলে লম্বা লাইন পড়ে যায়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
যশোরে ত্রিমুখী সংঘর্ষ

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২

May 23, 2026, 1:18 PM Asia/Dhaka
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
Latest News
যশোরে ত্রিমুখী সংঘর্ষ

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২

বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp