Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ যশোরের বাঁধাকপি রপ্তানি হচ্ছে বিদেশে, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
বিভাগীয় সংবাদ

যশোরের বাঁধাকপি রপ্তানি হচ্ছে বিদেশে, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 28, 2022Updated:October 28, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : যশোর জেলায় বিষমুক্ত বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে। শীতকালীন এই সবজি বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বাঁধাকপি চাষে লাভবান হওয়া যায় বলে দিন দিন এর চাষ বাড়ছে। দেশে যশোরের উৎপাদিত বাঁধাকপির বেশ সুনাম রয়েছে বলে জানায় কৃষকরা। এবছর বাঁধাকপির বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।

যশোরে বাঁধাকপি রপ্তানি হচ্ছে বিদেশে, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

Advertisement

জানা যায়, দেশের সবজির একটি বড় অংশ উৎপাদিত হয় যশোরে। যশোর সদর উপজেলার চুড়মনকাটি ইউনিয়নের আব্দুলপুর ও হৈবতপুর ইউনিয়নের শাহাবাজপুর গ্রামে সবজি প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপন করা হয়েছে। সদর উপজেলার প্রায় সবগুলো গ্রামেই বাঁধাকপির চাষ করা হচ্ছে। গ্রামগুলোর মাঠ আগাম শীতকালীন সবজিতে ভরা। জমি গুলোতে বাঁধাকপিসহ বিভিন্ন প্রকারের সবজির চাষ হচ্ছে।

যশোর আঞ্চলিক কৃষি অফিস সূত্র মতে, যশোর সদর উপজেলায় আগাম শীতকালীন আগাম সবজির চাষ হয়েছে ২৮শ’ হেক্টর। শুধু মাত্র বাঁধাকপি চাষ হয়েছে ৬ শ’১৩ হেক্টর জমিতে। এরমধ্যে সবজি খ্যাত হৈবতপুর ইউনিয়নে ১৮০ হেক্টর, চুড়ামনকাটি ইউনিয়নে ১৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন বাঁধা কপির চাষ হয়েছে। ভরা মৌসুমে চাষের পরিমাণ আরও কয়েকগুন বাড়বে।

আব্দুলপুর গ্রামের রফিকুল ইসলাম বলেন, আমি বারোমাস সবজির চাষ করি। তবে বাঁধাকপির চাষ বেশি করি। এবছর ১ বিঘা জমিতে আগাম আগাম শীতকালীন বাঁধা কপির চাষ করেছি। এবছর বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে। আশা করি দেশের বাজারে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করে লাভবান হবো।

আরেক কৃষক রাজু আহমেদ বলেন, শীতের শেষের দিকে সবজির ভালো দাম পাওয়া যায় না। তাই আমরা আগাম চাষ করি। বাজারে আগাম সবজির ভালো দাম পাওয়া যায়। এতে আমরা লাভবান হতে পারি।

শাহবাজপুর গ্রামের কৃষক শামসুল ইসলাম বলেন, এবছর আমি ২ বিঘা জমিতে আগাম শীতকালীন বাঁধাকপির চাষ করেছি। তবে শীতের মৌসমে চাষের জমিরে পরিমাণ আরো বেড়ে ৮ বিঘা হবে। আগাম সবজির বাজারদর ভালো দাম পাওয়া যায়। তবে বিদেশে রপ্তারি করলে আরো বেশি দামে বিক্রি করা যায়।

চুড়ামনকাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপ্না রানী বলেন, এই ইউনিয়নের আব্দুলপুর ও চুড়ামনকাটির মাঠে সবচেয়ে বেশি বাঁধাকপির চাষ করা হয়। এখনকার বাঁধাকপি স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এই সবজি চাষে লাভবান হওয়া যায় বলে দিন দিন কপি চাষে চাষিদের আগ্রহ বাড়ছে।

যশোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মঞ্জরুল হক বলেন, সবজি উৎপাদনে যশোরের বেশ সুনাম রয়েছে। এখানকার সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এমনকি দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি এখানকার সবজি। যশোরের বাঁধাকপি সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিশ্বের কয়েকটি দেশের বাজারে রপ্তানি করা হয়। আমরা সবজি উৎপাদন বৃদ্ধিতে চাষিদের সব ধরনের সহযোগীতা করছি।

জন্ম মাস দেখেই বুঝে নিন আপনার গোপন জীবন কেমন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026
সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

June 23, 2026

Latest News

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa