Advertisement
জুমবাংলা ডেস্ক : যশোরের চৌগাছায় ৭ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে থানায় মামলা দয়ের করেছেন শিশুটির বাবা। অভিযুক্ত ফিরোজ হোসেন (১৮) উপজেলার খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং শহরের তরিকুল ইসলাম পৌর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার এসআই নজরুল ইসলাম জানিয়েছেন, শনিবার সকালে থানায় হাজির হয়ে শিশুটির বাবা বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার বাদি জানিয়েছেন, তার ছেলে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। সে শুক্রবার দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী শরিফুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন শিশুটিকে প্রলোভন দেখিয়ে পট ক্ষেতে নিয়ে বলাৎকার করে। লজ্জায় শিশুটি প্রথমে পরিবারকে ঘটনাটি জানায়নি। সন্ধ্যায় অতিরিক্ত র’ক্তক্ষরণ হওয়া দেখে তার পরিবার বিষয়টি জানতে পারে। পরে তাকে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হলে রাতেই কর্তব্যরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার বাগচী বলেন, শিশুটির সঙ্গে সে’ক্সুয়াল অ্যাসাল্ট হয়েছে। অতিরিক্ত র’ক্তক্ষরণের কারণে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আ’টকের চেষ্টা চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.