Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ যাত্রী নাজেহাল ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগে ৬ পুলিশ সাময়িক বরখাস্ত
বিভাগীয় সংবাদ রাজশাহী

যাত্রী নাজেহাল ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগে ৬ পুলিশ সাময়িক বরখাস্ত

By iNews DeskSeptember 24, 20212 Mins Read

যাত্রী নাজেহাল ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগে ৬ পুলিশ সাময়িক বরখাস্ত

Advertisement

জুমবাংলা ডেস্ক : যাত্রীকে নাজেহাল ও অর্থ কেড়ে নেওয়ার অভিযোগে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল ফাঁড়ির শহর উপ-পরিদর্শক (এটিএসআই) নাসির উদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজাসহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার। বৃহস্পতিবার রাতে এক আদেশে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক তাদেরকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।

বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল শঙ্কর, শাহ আলম, সারওয়ার ও রিপন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) ও নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ জনগণের বন্ধু। তবে কেউ অপরাধ করলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে পুলিশ বাহিনী বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আরএমপি কমিশনার অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।

এদিকে, পুলিশের সূত্রগুলো জানিয়েছে- নারায়ণগঞ্জ এবং কুমিল্লা থেকে দু’জন নারী বৃহস্পতিবার সকালে বাসে করে রাজশাহীতে তাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। তারা শিরোইল বাসস্ট্যান্ডে নামার পরপরই পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসিরসহ বাকি সদস্যরা তাদেরকে আটক করে। এরপর ওই দুই নারীকে ইয়াবাসহ গ্রেফতার দেখানোর হুমকি দেন ওই পুলিশ সদস্যরা।

এ সময় তারা ভুক্তভোগীদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে ওই দুই নারী তাদের পরিবারকে বিষয়টি জানান। এরপর পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে পুলিশকে এক লাখ টাকা দেন। এছাড়াও তাদের কাছ থেকে কিছু নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনার পর ওই দুই নারীর পরিবারের পক্ষ থেকে পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরে পুলিশ হেডকোয়ার্টার থেকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারকে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। এরপর এটিএসআই নাসিরসহ ছয় পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত হন।

তবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওই দুই নারীর পক্ষে একটি অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাইয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa