Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home যাদের ক্ষমা নেই
ইসলাম ধর্ম

যাদের ক্ষমা নেই

By Shamim RezaDecember 16, 20192 Mins Read
Advertisement

মুফতি আবদুল্লাহ নুর : মক্কা বিজয় ইসলামের ইতিহাসে বাঁকবদলকারী এক যুগান্তকরী ঘটনা। মক্কা বিজয়ের পর আরব ভূখণ্ডে ইসলামের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য হয়ে ওঠে এবং তার আলো ছড়িয়ে পড়ে বিশ্বময়। অষ্টম হিজরির রমজান মাসে ঐতিহাসিক এই বিজয় অর্জিত হয়। রাসুলুল্লাহ (সা.) সংঘাত ও রক্তপাত এড়ানোর সাধারণ নির্দেশনা জারি করেন। তবু বিক্ষিপ্ত ঘটনায় ১২-১৪ জন মানুষ নিহত হয়। (ড. উসমান কাদির, কিরায়াতু ফি ফাতহি মক্কা, পৃষ্ঠা ২৪)। রাসুলুল্লাহ (সা.) সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেন, ‘আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যাও তোমরা আজ মুক্ত।’ (কাশশাফ : ৬/৪৫১)

রহমতের নবী মুহাম্মদ (সা.) সে মানবিক ক্ষমার দিনও চার পুরুষ ও দুই নারীর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন। সাদ (রা.) থেকে বর্ণিত, বিজয়ের দিন রাসুলুল্লাহ (সা.) মক্কায় সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে চার পুরুষ ও দুই নারী ছাড়া। তিনি বলেন, তাদের যদি কাবার গিলাফ আঁকড়ে ধরা অবস্থায়ও পাও তবু তাদের হত্যা করো।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ২৬৮৩)

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো :

১. আবদুল্লাহ ইবনে খাতাল : সেও ইসলাম গ্রহণ করে। রাসুলুল্লাহ (সা.) তাকে সদকা আদায়ের জন্য পাঠালে সহকর্মীকে হত্যা করে সে মক্কায় পালিয়ে যায় এবং ইসলাম ত্যাগ করে। সাঈদ ইবনে হুরাইস মাখজুমি এবং আবু জাররাহ আসলামি (রা.) তাকে হত্যা করেন।

২. হুরাইস ইবনে নুকাইস : তার অপরাধ ছিল সে রাসুলুল্লাহ (সা.)-এর দুই মেয়েকে শারীরিকভাবে আঘাত করেছিল। আলী (রা.) তাকে হত্যা করেন।

৩. হুবাবা ইবনে মুকিস : সে একজন আনসারি সাহাবিকে হত্যা করে এবং ইসলাম ত্যাগ করে মক্কায় পালিয়ে যায়। নামিলা বিন আবদুল্লাহ (রা.) তাকে হত্যা করেন।

৪. সাদ ইবনে আবদুল্লাহ : প্রথমে ইসলাম গ্রহণ করে এবং পরবর্তী সময়ে মুরতাদ হয়ে মক্কার কাফেরদের সঙ্গে যোগ দেয়। সে উসমান ইবনে আফফান (রা.)-এর কাছে আশ্রয় চাইলে তাঁর সুপারিশে রাসুল (সা.) তাকে ক্ষমা করেন। ক্ষমাপ্রাপ্ত হওয়ার পর সে পুনরায় ইসলাম গ্রহণ করে।

৫-৬. আবদুল্লাহ ইবনে খাতালের দুই বাঁদি : তারা তাদের মনিবের সঙ্গে কবিতা ও গানে গানে রাসুলুল্লাহ (সা.)-এর বিরুদ্ধে কুৎসা রচনা করত। তাদের একজনকে হত্যা করা হয় এবং অপরজন পালিয়ে যায়। পরবর্তীতে নিরাপত্তা লাভ করে এবং ইসলাম গ্রহণ করে। (ড. উসমান কাদির, কিরায়াতু ফি ফাতহি মক্কা, পৃষ্ঠা ২৪-২৫)

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
হিকমত

মুমিনের জীবনে যে কোনো কষ্টই আল্লাহর হিকমত ও রহমতের অন্তর্ভুক্ত

February 5, 2026
নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬

February 4, 2026
শবে বরাত

শবে বরাতে যেসব কাজ থেকে বিরত থাকা জরুরি

February 3, 2026
Latest News
হিকমত

মুমিনের জীবনে যে কোনো কষ্টই আল্লাহর হিকমত ও রহমতের অন্তর্ভুক্ত

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬

শবে বরাত

শবে বরাতে যেসব কাজ থেকে বিরত থাকা জরুরি

শবে বরাত

শবে বরাতের আমল ও করণীয় : যেভাবে কাটাবেন পবিত্র রজনী

Shab-e-Barat

শবে বরাত : মুক্তি ও রহমতের এক অনন্য রজনী

শবে বরাত

‘শবে বরাত’ উপলক্ষে প্রচলিত কতিপয় বিদআত

শবে বরাত

শবে বরাত কী? যে কারণে মর্যাদার

শব-ই-বরাতের ফজিলত

পবিত্র শব-ই-বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

Sob

শবে বরাতে যেসব আমল করবেন

Sob e Barat

শব-ই-বরাতের গুরুত্ব ও আমল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.