Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার যুক্তরাজ্যে আইসোলেশনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীসহ পুরো প্রতিনিধি দল
আন্তর্জাতিক স্লাইডার

যুক্তরাজ্যে আইসোলেশনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীসহ পুরো প্রতিনিধি দল

By Hasan Majorমে 5, 20212 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের আলোচনায় যোগ দিতে যুক্তরাজ্যে আসার পর পুরো ভারতীয় প্রতিনিধি দলটিকে আইসোলেশনে বা সকলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা অবস্থান করতে বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সসহ ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ভারতীয় প্রতিনিধি দলের দু’জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর ইংল্যান্ডের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীয় সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, “তিনি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে থাকতে পারেন বলে তাকে জানানো হয়েছে।”

ভারতে গত কয়েক সপ্তাহ ধরে করোনাভাইরাস পরিস্থিতি মারাত্মক পর্যায়ে পৌঁছেছে এবং প্রতিদিনই আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়া ও মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ড তৈরি করছে।

মঙ্গলবার একদিনেই মারা গেছে ৩,৭৮০ জন। মোট মৃত্যু সোয়া দুই লাখ ছাড়িয়ে গেছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন লাখ ৮২ হাজার। মোট আক্রান্তের সংখ্যা দুই কোটিরও বেশি।

এরকম পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী মি. জয়শংকর ব্রিটেনে এসে পৌঁছানোর পর মঙ্গলবার ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

টুইট করা এক ছবিতে দেখা যায় তারা দুজনেই মুখে মাস্ক পরে আছেন এবং তারা দুটো ফাইল বিনিময় করছেন।

ইংল্যান্ডের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, তাদের মধ্যে সামাজিক দূরত্ব কঠোরভাবে বজায় রাখার কারণে এই বৈঠকে যারা যারা উপস্থিত ছিলেন তাদের আইসোলেশনে যাওয়ার প্রয়োজন নেই।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী মি. জয়শঙ্কর এখন তার নির্ধারিত সব বৈঠক অনলাইনে করবেন।

তিনি বলেন, “সতর্কতা হিসেবে এবং অন্যদের কথা বিবেচনা করে আমি আমার সব বৈঠক ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছি।”

জি-সেভেন জোটের সদস্য নয় ভারত, কিন্তু সেদেশের প্রতিনিধিদেরকে এই সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর কোনো আলোচনায় শারীরিকভাবে উপস্থিত থাকতে পারবেন না বলে ব্রিটেনের ঊর্ধ্বতন একজন কূটনীতিক দুঃখ প্রকাশ করেছেন।

“এখন তিনি ভার্চুয়ালি যোগ দেবেন। কোভিড প্রোটোকল মেনে চলা এবং দৈনিক পরীক্ষার ব্যাপারে কঠোর অবস্থান নেওয়ার কারণেই এটা করতে হয়েছে,” বলেন তিনি।

বিশ্বের সাতটি কথিত উন্নত দেশের জোট জি-সেভেনের সদস্য হচ্ছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান এবং যুক্তরাষ্ট্র।

এই জোটের নেতাদের আনুষ্ঠানিক সম্মেলন হবে জুন মাসে – কিন্তু তার আগে এখন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে।

প্রায় দু’বছর পর এই প্রথম এই জোটের সদস্য দেশের মধ্যে মুখোমুখি পর্যায়ে বৈঠক হচ্ছে।

ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলকে আহবান জানানো হয় অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য।

আলোচনায় যেসব প্রতিনিধি যোগ দিতে এসেছেন তাদেরকে প্রত্যেকদিন পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে।

বুধবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যাদের সঙ্গে বৈঠক করেছেন তাদের সঙ্গে হাত মেলানোর পরিবর্তনে কনুই দিয়ে স্পর্শ করার মাধ্যমে শুভেচ্ছা জানান।

তার পর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে তারা একটি স্বচ্ছ স্ক্রিনের দু’পাশে বসে বৈঠক করেন।

এসব আলোচনায় করোনাভাইরাস মোকাবেলার উপায় এবং সারা বিশ্বে কোভিড টিকা সরবরাহের ব্যাপারে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Iran

২৪ ঘণ্টার মধ্যে ইরান আমেরিকা ঐতিহাসিক শান্তি চুক্তি!

জুন 13, 2026
India's new army chief

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

জুন 13, 2026
সর্বোচ্চ নেতা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন ৯ জুলাই

জুন 13, 2026
Latest News
Iran

২৪ ঘণ্টার মধ্যে ইরান আমেরিকা ঐতিহাসিক শান্তি চুক্তি!

India's new army chief

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

সর্বোচ্চ নেতা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন ৯ জুলাই

বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Tower

আস্ত মোবাইল টাওয়ার উধাও!

Marrige

পঁচিশ বছর লিভ-ইন সম্পর্কে থাকা বাবা-মায়ের বিয়ে দিলেন সন্তানরা

Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

ভারতীয় বিমান

আসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত

বিমান

আসামে বিমানবাহিনীর AN-32 বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa