Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যুক্তরাজ্যের চালকদের পেনশন দেওয়া শুরু করছে উবার
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের চালকদের পেনশন দেওয়া শুরু করছে উবার

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 24, 20212 Mins Read
যুক্তরাজ্যের চালকদের পেনশন দেওয়া শুরু করছে উবার
প্রতীকী ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার টেকনোলজিস যুক্তরাজ্যের সকল যোগ্য চালককে পেনশন দেওয়া শুরু করতে যাচ্ছে। ইউরোপের এই দেশটিতে নিজেদের চালকদের জন্য এই সুবিধা অনুমোদনের কথা জানানোর কয়েক মাস পর এটি চালু হতে যাচ্ছে। খবর রয়টার্স’র।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত মার্চ মাসে সুপ্রিম কোর্টের একটি রায়ের পর ব্রিটেনের প্রায় ৭০ হাজার তালিকাভুক্ত চালকের নাম পুনর্বিন্যাস্ত করে উবার। সেসময় চালকদের জন্য ন্যূনতম মজুরি, ছুটিতে বেতন এবং পেনশন দেওয়ার কথাও ঘোষণা করে সংস্থাটি। এই সিদ্ধান্তের ফলে উবার চালকরা ন্যূনতম মজুরি পাবেন, যা প্রতি ঘণ্টায় ৮ দশমিক ৭২ পাউন্ড।

শুক্রবার উবার কর্তৃপক্ষ জানিয়েছে, পেনশন পরিকল্পনার অংশ হিসেবে তারা সংস্থার চালকদের আয়ে ৩ শতাংশ অবদান রাখবে। অন্যদিকে নিজের উপার্জিত অর্থের একটি অংশ পেনশন পরিকল্পনায় জমা রাখতে পারবেন চালকরাও। তবে সেটি হতে হবে কমপক্ষে ৫ শতাংশ।

এদিকে ওলা, বোল্ট ও অ্যাডিসন লি’র মতো রাইড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকেও তাদের চালকদের জন্য পেনশন সুবিধা চালু করার আহ্বান জানিয়েছে উবার এবং ব্রিটেনের ট্রেড ইউনিয়ন হিসেবে পরিচিত জিএমবি ইউনিয়ন।

ইউরোপের উত্তরাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় এলাকার নির্বাহী জেমি হেইউড জানিয়েছেন, ক্রস ইন্ডাস্ট্রি পেনশন স্কিম চালু করতে বোল্ট, অ্যাডিসন লি এবং ওলার মতো মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা অপারেটরগুলোর প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এর ফলে চালকরা যে প্লাটফর্মেই কাজ করুক না কেন, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে।’

এর আগে গত মার্চে উবারের ঘোষিত নতুন সুবিধার আওতায় ন্যূনতম মজুরি, ছুটির সময় সব চালককে তার আয়ের ১২ দশমিক শূন্য ৭ শতাংশ দেওয়া এবং দীর্ঘমেয়াদে চালক হিসেবে কাজ করার সঙ্গে সঙ্গে উবারের পেনশন পরিকল্পনায় স্বয়ংক্রিয়ভাবে নাম তালিকাভুক্ত হবে বলে জানানো হয়েছিল।

এছাড়া অসুস্থতা, আঘাত কিংবা মাতৃত্ব বা পিতৃত্বকালীন সময়ে বিনামূল্যে বীমা চালিয়ে যাবে, যা ২০১৮ সাল থেকে সব চালকের জন্য চালু রয়েছে। এছাড়া সব চালক কখন ও কোথায় গাড়ি চালাবেন, তা বেছে নেওয়ার স্বাধীনতাও চালকদের থাকবে।

একইসঙ্গে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, অ্যাপে লগইন করা থেকে শুরু করে লগআউট না করা পর্যন্ত সকল উবার চালককে শ্রমিক হিসেবে বিবেচনা করতে হবে। কারণ উবার চালকরা সাধারণত অ্যাপটিতে রাইড বুক করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন এবং এই সময়টিতে তারা বেতন পান না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

June 22, 2026
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

June 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

June 21, 2026

Latest News

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa