Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাজে যোগদান
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাজে যোগদান

By জুমবাংলা নিউজ ডেস্কApril 22, 20202 Mins Read
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাজে যোগদান
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার সম্ভবত পূনরায় তার কাজে ফিরেছেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়া মোকাবেলায় তার সরকারের কার্যক্রমের সমালোচনা বৃদ্ধির মধ্যেই তিনি কাজ শুরু করলেন। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর সম্প্রতি তিনি সেখান থেকে ছাড়া পান। খবর এএফপি’র।

জনসন করোনাভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক ভূমিকার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা জানান, তিন সপ্তাহের মধ্যে এই প্রথমবারের মতো তিনি আগামী কয়েকদিনের মধ্যে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কথা বলবেন।

জনসনের মুখপাত্র জানান, আইসিইউ’তে কয়েকদিন কাটানো ৫৫ বছর বয়সী এ নেতা এখন পর্যন্ত ‘আনুষ্ঠানিকভাবে সরকারি কাজ করছেন না।’

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব দেশটির অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। ফলে, হাউস অব কমন্সের সেমি-ভার্চুয়াল সেশন চলাকালে বুধবার তিনি প্রধানমন্ত্রীর প্রশ্ন গ্রহণ করবেন।

ইস্টার উৎসব উপলক্ষে বন্ধ থাকার পর এমপিরা মঙ্গলবার পার্লামেন্টে ফিরে ৬৫০ আসনের এ হাউসের সংখ্যাগরিষ্ট সদস্যদের হাউসের বাইরে থেকে অংশ গ্রহণের সুযোগ করে দিতে এই নতুন পদক্ষেপ অনুমোদন করেন।

সামাজিক দূরত্ব আইনের আওতায় কেবলমাত্র ৫০জন পার্লামেন্ট সদস্য নিরাপদে পার্লামেন্টে অংশ নিতে পারবেন। কমন্স স্পিকার লিন্ডসে হোলি ইন্টারনেট ভিডিও কনফারেন্স সার্ভিস জুম-এর মাধ্যমে পার্লামেন্ট সদস্যদের যুক্ত হতে বলেছেন।

হোলি বলেন, ৭শ’ বছরের পুরাতন এ পার্লামেন্টের জন্য এটি একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’। তিনি আরো বলেন, ‘এই সংকটপূর্ণ সময়ে’ আমরা অবশ্যই এ থেকে পরিত্রাণের নতুন উপায় খুঁজে বের করবো।’

এ সময় অনেক পার্লমেন্ট সদস্য দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়া মোকাবেলায় সরকারের কার্যক্রমের কঠোর সমালোচনা করেন।

বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রিটেন হচ্ছে অন্যতম একটি দেশ। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যাওয়া মানুষের সংখ্যা ৮৬১ জন বেড়ে বর্তমানে মোট ১৭ হাজার ৩৩৭ জনে দাঁড়িয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa