যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, আফ্রিকায় পরিচালিত এই অভিযানটি নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। ট্রাম্প বলেন, নিহত ব্যক্তি ছিলেন বিশ্বব্যাপী আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু বিলাল আল মিনুকি। তিনি বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন।

ট্রাম্প আরও বলেন, এই অভিযানটি যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আফ্রিকা জুড়ে আইএস সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলো পরিচালনা করতেন মিনুকি, বিশেষ করে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এই গোষ্ঠী নাইজেরিয়ার লেক চাদ বেসিন ও সাহেল অঞ্চলে শক্ত অবস্থান গড়ে তুলেছে এবং নাইজার, চাদ ও মালির সীমান্ত এলাকায় সক্রিয়। নাইজেরিয়ার সেনাবাহিনী এখনো এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। নিশ্চিত হলে, এটি ২০১৯ সালে আইএস প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যুর পর সংগঠনটির জন্য অন্যতম বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে। ট্রাম্প তার পোস্টে এই অভিযানের বিস্তারিত সময় বা স্থান সম্পর্কে কিছু জানাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



