ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ায়, বাকিদের ওয়াশিংটনে। এছাড়া যুক্তরাষ্ট্রের ১৯টি রাজ্যের ২ শতাধিক মানুষ এতে আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সর্বশেষ বৃহস্পতিবার (৫ মার্চ) করোনাভাইরাস আক্রান্ত ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া এদিন এক লাফে ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ওয়াশিংটনে।

ওয়াশিংটনের স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাসের ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবিলার চেষ্টা করছেন। ইতোমধ্যে ৪ মিলিয়ন ডলার ব্যয়ে একটি মোটেল কিনে সেখানে করোনাভাইরাস আক্রান্তদের জন্য কোয়ারেন্টাইন সাইট তৈরি করে ফেলেছেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, ওয়াশিংটনের কিং কাউন্টিতে (জেলা) সবমিলিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আরেকজনের মৃত্যু হয়েছে পাশের শহর স্নোহোমিশ কাউন্টিতে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ওয়াশিংটনে করোনায় আক্রান্ত বেশিরভাগ রোগীর সঙ্গে রাজ্যটির কিং কাউন্টির কির্কল্যান্ডের লাইফ কেয়ার সেন্টার নামের একটি নার্সিংহোমের যুক্ততা রয়েছে। ওই নার্সিংহোম এবং করোনার প্রকোপের বিষয়ে তদন্ত শুরু করেছে ওয়াশিংটন কর্তৃপক্ষ।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ৯৬ হাজার জন এবং প্রাণ হারিয়েছেন অন্তত তিন হাজার ৩০০ জন। আক্রান্ত ও নিহতদের অধিকাংশই চীনের। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত দুই হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮১ হাজার জন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.