Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির দু’গ্রুপের হাতাহাতি
আন্তর্জাতিক প্রবাসী খবর

যুক্তরাষ্ট্রে জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির দু’গ্রুপের হাতাহাতি

By Saiful IslamJune 1, 20213 Mins Read

যুক্তরাষ্ট্রে জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির দু’গ্রুপের হাতাহাতি

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্র বিএনপির মূল কমিটির বদলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি ঘোষণার পর থেকে ঐক্যের বদলে যুক্তরাষ্ট্র বিএনপিতে চরম অনৈক্য ও উত্তেজনা দেখা দেয়।

এর ফলশ্রুতিতে শনিবার (মে ২৯) জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ঘটেছে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা।

যুক্তরাষ্ট্রে বিএনপির ৯ বছর ধরে কোন কমিটি নেই। হঠাৎ করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি ঘোষণার পর আগের চেয়ে কোন্দল বেড়েছে দ্বিগুণ। গত এক মাসে দলের ভেতরে নেতাকর্মীদের মাঝে তিক্ততাও বেড়েছে। গত কয়েক দিনে পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয় বিভিন্ন গ্রুপ থেকে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শনিবার যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য চিত্রনায়ক হেলাল খান।

অনুষ্ঠান শেষে এই দুই নেতার সামনেই মারামারিতে লিপ্ত হন বিবদমান দুই অংশের নেতাকর্মীরা। একাংশের নেতাকর্মীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান। এ নিয়ে তুমুল হট্টগোল দেখা দেয় অনুষ্ঠানস্থলে। বেবী নাজনীন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় তাকে উদ্দেশ করেও কটু কথা বলতে দেখা গেছে।

নেতৃত্বের কোন্দলে প্রায় এক দশক আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। এরপর নেতাকর্মীরা ঐক্যবদ্ধ নয়- এ অভিযোগে কেন্দ্র থেকে আজ অবধি কোনো কমিটি দেয়া হয়নি। এতে সাধারণ নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েন। পরে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব এমএ সালামের উদ্যোগে ১২ এপ্রিল ৫০১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটি থেকে বহু নেতাকর্মী বাদ পড়ায় সৃষ্টি হয় অচলাবস্থা। কয়েক গ্রুপে বিভক্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র বিএনপি। রোজার সময় অনুষ্ঠিত হয় পাল্টাপাল্টি ইফতার মাহফিল। সর্বশেষ জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে কমপক্ষে আটটি অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়। শনিবার যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে অনুষ্ঠিত হয়েছে দুটি পৃথক অনুষ্ঠান। স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আরো দুটি অনুষ্ঠান। এছাড়া সোমবারও একাধিক অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে।

শনিবার পালকি সেন্টারের অনুষ্ঠানে নেতাকর্মীদের রোববারের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর এবং সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনসহ অন্যান্য নেতারা। কিন্তু এ অনুষ্ঠানে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে মৃদু বাদানুবাদ তৈরি হয়। পরে দেখা দেয় তুমুল হট্টগোল। একপর্যায়ে একাংশের নেতা আলমগীর হোসেনের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন আরেক অংশের নেতা মুক্তিযোদ্ধা মশিউর রহমান।

এ ব্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি বেবী নাজনীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। একটি সংগঠনের ব্যাপারে একাধিক অনুষ্ঠান আয়োজন সম্পর্কে তিনি বলেন, বিএনপি বড় দল। একাধিক অনুষ্ঠান মূলত এ কারণেই হচ্ছে বলে মনে করেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa