
টেক্সাসের ফোর্ট ওর্থ এলাকায় স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।-খবর আনাদোলুর।
টেক্সাস ইন্টারস্টেট-৩৫ সড়কে বরফে পিচ্ছিল হয়ে থাকা সড়কে ১৮ চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে।
এর ফলে ব্যাস্ত সড়কটিতে একে একে সামনের সব গাড়িতে পিছনের গাড়িগুলো ধাক্কা মারে। এর ফলে এ সিরিজ দুর্ঘটনার ঘটে।
খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিটি গাড়ি তল্লাশি করে আরোহীদের বের করে আনার চেষ্টা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


