আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পশ্চিমে কলেজ গলফ টিমবাহী একটি গাড়ির সাথে একটি পিকআপ ট্রাকের ধাক্কায় নয়জন নিহত হয়েছেন। পিকআপটি ১৩ বছর বয়সী এক বালক চালাচ্ছিল। বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

Advertisement
সংঘর্ষে ওই পিকআপে থাকা ১৩ বছর বয়সী বালক ও তার ৩৮ বছর বয়সী বাবাও মারা যান। টেক্সাসের অ্যান্ড্রিউসের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
টেক্সাসের জননিরাপত্তা বিভাগ জানায়, গাড়িটির সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উভয় গাড়িতে আগুন ধরে যায়।
ইউনিভার্সিটি অব সাউথ ওয়েস্টে দুই শিক্ষার্থীকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুই জনই কানাডার নাগরিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



