Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এবার ইরানের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে গেলো ইউরোপ
আন্তর্জাতিক

এবার ইরানের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে গেলো ইউরোপ

By জুমবাংলা নিউজ ডেস্কApril 13, 2021Updated:April 13, 20213 Mins Read

এবার ইরানের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে গেলো ইউরোপ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে ইরানের তিনটি প্রতিষ্ঠানসহ আট নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা থেকে শুরু করে তাদের সমস্ত সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে। আগামী বছর ১৩ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে। খবর পার্সটুডে’র।

যেসব ব্যক্তির ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি রয়েছেন। এ ছাড়া অপর তিন প্রতিষ্ঠান অর্থাৎ এভিন জেলখানা, ফাশাফাভিয়ে জেলখানা এবং রাজাঈ জেলখানার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ২০১১ সালে প্রথম তাদের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে ইরান বিরোধী নিষেধাজ্ঞার পদক্ষেপ নেয়া হয় এবং প্রতি বছর তা নবায়ন করা হয়। বর্তমানে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের মোট ৮৯ ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানকে ইউরোপের নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হলো।

পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু বিষয়ে যখন ইউরোপ ও ইরানের মধ্যে আলোচনা চলছে ঠিক তখন তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে পাশ্চাত্য বিশ্ব সমন্বিত নীতি গ্রহণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারিতে ক্ষমতায় এসে সবার সঙ্গে ফের সুসম্পর্ক প্রতিষ্ঠায় তিনি আগ্রহ দেখানোর পর ইউরোপীয়রা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ও দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরোধিতা করার পাশাপাশি পরমাণু সমঝোতাসহ ইরান সম্পর্কিত প্রতিটি বিষয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে প্রকাশ্যে সমন্বিত নীতি গ্রহণ করে চলছে।

গত তিন মাস ধরে ইরানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে যে আলোচনা চলছে তাতে ইউরোপ ভাল পুলিশ ও খারাপ পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা একদিকে পরমাণু সমঝোতা রক্ষার দাবি করছে অন্যদিকে ইরানের সঙ্গে স্বেচ্ছাচারী ও মোড়লিসূলভ আচরণ করছে এবং হুমকি দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সাবেক প্রধান ক্যাটরিন অ্যাস্টোন বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে অবশ্যই আগে পরমাণু সমঝোতা মেনে চলতে হবে এবং ২০১৫ সালে যে সমঝোতা হয়েছে সেটাই যে শেষ আলোচনা এমনটি কথা ছিল না’।

বাস্তবতা হচ্ছে, পরমাণু সমঝোতায় অবশিষ্ট দেশগুলো মার্কিন সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ওয়াশিংটনের শর্ত মেনে নিয়ে তেহরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসার জন্য চাপ দিচ্ছে। যদিও ইরান ওই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। ইউরোপ এমন সময় ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল যখন অত্যন্ত স্পর্শকাতর সময়ে পরমাণু সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। কেননা পরমাণু সমঝোতায় সংশ্লিষ্ট সব পক্ষ আগামী বুধবার ভিয়েনায় ফের বৈঠকে বসার বিষয়ে একমত হয়েছিল। এ ছাড়া, তারা দু’টি ওয়ার্কিং কমিটি গঠন করেছিল যারা ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাবে বলে কথা ছিল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর তেলআবিব সফরের পরপরই ইরানের নাথাঞ্জ পরমাণু বিদ্যুত উৎপাদন কেন্দ্রে ইসরাইলের নাশকতামূলক কর্মকাণ্ড এবং ইরানের বিরুদ্ধে ইউরোপের নিষেধাজ্ঞার ঘটনা থেকে বোঝা যায়, ইরানের বিরুদ্ধে তেলআবিব, ব্রাসেলস ও ওয়াশিংটন একজোট হয়ে যৌথ কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্রের এটা বোঝা উচিত নাশকতা করে কিংবা নিষেধাজ্ঞা দিয়ে তাদের কোনো লাভ হবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa