জুমবাংলা ডেস্ক: চলতি বছরের এসএসসি-সমমান পরীক্ষায় তিনটি বিষয়ের পরীক্ষা থাকছে না। এগুলো হলো, আইসিটি, ধর্মীয় শিক্ষা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়। এছাড়াও বিজ্ঞানে ৪৫ নম্বর এবং বাণিজ্য ও মানবিকে ৫৫ নম্বরের পরীক্ষা নেয়া হবে। প্রতিটি পরীক্ষার সময় ২ ঘন্টা নির্ধারণ করা হয়েছে।

রবিবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, চলতি বছরও এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে।

Advertisement

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসির আইসিটি, ধর্মীয় শিক্ষা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং এইচএসসিতে আইসিটি ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেয়া হবে না। এবছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীল ৮টি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে ১০ করে ৩০ নম্বরের (উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের) এবং নৈর্ব্যক্তিক থাকবে ১৫টি প্রশ্নের মধ্যে সঠিক উত্তরে প্রতিটিতে এক নম্বর করে দেয়া হবে।

এছাড়া মানবিক ও বাণিজ্য বিভাগে ৫৫ নম্বরের পরীক্ষা নেয়া হবে। তার মধ্যে ১১টি সৃজনশীল প্রশ্নের মধ্যে ৪টি উত্তর দিতে হবে। প্রতিটিতে উত্তরে ১০ করে অর্থাৎ ৪০ নম্বরের (উত্তর দিতে হবে চারটি প্রশ্নের) এবং নৈর্ব্যক্তিক থাকবে ১৫ নম্বরের প্রশ্ন। শুরুতে নৈবতিক প্রশ্নের উত্তর দিতে হবে, এরপর সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে।

সব পরীক্ষার সময় দুই ঘণ্টা করে নির্ধারণ করা হয়েছে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি (চলতি দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকার বলেন, রোববার বিকালে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উপস্থিতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল তার আলোকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। সেসব লিখিত আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী দুই-তিন দিনের মধ্যে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বইমেলার সময় বাড়ল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.