Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news যেভাবে ভারতে পালিয়ে যান শামীম ওসমান ও নওফেল
Bangladesh breaking news অপরাধ-দুর্নীতি

যেভাবে ভারতে পালিয়ে যান শামীম ওসমান ও নওফেল

By Tarek HasanOct 2, 2024, 11:39 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশব্যাপী ছাত্র-জনতার দুর্বার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী-এমপিসহ দলটির অনেকেই।

শামীম ওসমান ও নওফেল

পালিয়ে যাওয়াদের মধ্যে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে।

এর আগে গত ৩ আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল। কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, তিনি দেশেই আছেন।

এরপর শেখ হাসিনা পতনের পর ঠিক এক মাসের মাথায় ৫ সেপ্টেম্বর তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার দরগাহে যাযা বরের মতো দেখা যায়। উস্কো-খুস্কো চেহারায় মাজারে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জানা গেছে, এর কিছুদিন আগে অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের অন্তত ১০-১৫ দিন পর শামীম ওসমান দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান। তিনি রাতের আঁধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান বলে একটি সূত্রে জানিয়েছে।

এদিকে, গত ৮ সেপ্টেম্বর দালালদের সহায়তায় নওফেল ও বিপ্লব বড়ুয়া ভারতে পালিয়ে গেছেন। তারা বারাসাত এলাকায় চট্টগ্রামের জন্ম নেওয়া ভারতীয় নাগরিক জনৈক জুয়েলের বাড়িতে গিয়ে ওঠেন।

এক পর্যায়ে ভারতে চিকিৎসাধীন বিপ্লব বড়ুয়ার ভাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন।

বর্তমানে সাতক্ষীরার কলারোয়া, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার সীমান্তের কয়েকটি জায়গা মানব পাচারের জন্য দালালচক্রের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত হয়ে উঠেছে। স্থল ও জলপথে এসব এলাকা দিয়ে অনেকটা প্রকাশ্যে সীমান্ত পারাপার হয়ে থাকে।

স্থানীয়রা জানিয়েছেন, এসব ঘাট দিয়ে স্বাভাবিক সময়ে পাসপোর্ট ছাড়া ভারত যেতে মাথাপিছু ১০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। তবে বর্তমান পরিস্থিতিতে টাকার অঙ্ক অনেক গুণে বেড়েছে। আওয়ামী লীগের নেতারা ৫ থেকে ২০ লাখ টাকার চুক্তিতে ভারতে ঢুকছেন।

হিলিতে কমছে ভারতীয় পেঁয়াজের দাম

স্থানীয়রা জানান, নির্দিষ্ট টাকা পেলে দালালচক্রের সদস্যরা নৌকাযোগে নির্বিঘ্নে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। পরে ভারতীয় অংশের দালালরা গোপন পথে শহরে যাওয়ার বাসরুট দেখিয়ে দেয়। ভারতে গিয়ে মাসিক চুক্তিতে কারো বাসা-বাড়িতে নিরাপদে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে তাদের।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

May 22, 2026, 7:30 PM Asia/Dhaka
হজ পালন

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

May 22, 2026, 3:47 PM Asia/Dhaka
স্বর্ণের দাম

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

May 22, 2026, 12:06 PM Asia/Dhaka
Latest News
Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

হজ পালন

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

স্বর্ণের দাম

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

প্রধানমন্ত্রী

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

ঈদের আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

রামিসা

প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

কন্ট্রাক্ট ম্যারেজ

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা চলতে বাধা নেই: হাইকোর্ট

শিশু শিক্ষার্থীকে বলাৎকার

শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp