হুঁশিয়ারি

Advertisement
যেসব দেশ ইরানকে সমরাস্ত্র সরবরাহ করবে, সেসব দেশের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে কোনও ধরনের ছাড় দেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি। ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘কোনও দেশ ইরানকে সমরাস্ত্র সরবরাহ করলে তাদের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কোনো ব্যতিক্রম বা ছাড় থাকবে না। প্রেসিডেন্ট ডি জে টি।’

তবে কোন আইনের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রয়োগ করবেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে বৈশ্বিক শুল্ক আরোপের জন্য ট্রাম্পের ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করে দেয়। এর পর নিম্ন আদালত এক বছরে আদায়কৃত প্রায় ১৬৬ বিলিয়ন ডলার ফেরতের নির্দেশ দেয়।

১৯৭৭ সালের আইইইপিএ আইনটি দীর্ঘদিন ধরে ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জোরদারে ব্যবহৃত হয়ে আসছে। তবে আদালত রায়ে বলেছে, বাণিজ্য শুল্ক আরোপে এই আইন প্রয়োগ করে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

এদিকে ইরানকে বর্তমানে কোনও দেশ সামরিক সহায়তা দিচ্ছে কি না, তা স্পষ্ট নয়। মার্কিন সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে অবশ্য দাবি করা হয়েছে, চীন এবং রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করেছে। তবে তাতে সামরিক সহায়তাও অন্তর্ভুক্ত কি না, সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

সূত্র: আল জাজিরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.