
ভারতের উত্তরপ্রদেশের রামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রায় দু’বছর আগে বিয়ে হয় ওই দম্পতির। তাদের একটি এক বছরের কন্যাসন্তান রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভু্ক্তভোগী নারী মোরাদাবাদের তীর্থংকর মহাবীর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা।
ভুক্তভোগী নারীর বাবা অভিযোগ করে বলেন, ‘আমি যৌতুকে গাড়ি দেব বলে প্রতিশ্রুতি দিলেও তা দিতে পারিনি। তাই জামাই প্রথমে আমার মেয়েকে তিন তালাক দেয়, এরপর তাকে জ্বালিয়ে দেয়।’
আজীমনগর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অমরীশ কুমার বলেন, ‘ওই নারীর বয়ান রেকর্ড করা হয়েছে। তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত চালাচ্ছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


