Screenshot_6

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে যৌন রোগের ব্যাপারে ব্যাপক প্রচারণা চালানোর পরেও মিজোরামের যৌনকর্মীদের মধ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। জানা গেছে, সেখানে প্রতি চারজন যৌনকর্মীর মধ্যে একজন এইডসে আক্রান্ত।

সম্প্রতি ভারতের জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। এইডস সংক্রমণের দিক দিয়ে ভারতের মধ্যে প্রথমে রয়েছে মিজোরাম। মিজোরাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে সেখানে নয়শ ছয়জন যৌনকর্মী রয়েছেন।

তাদের মধ্যে ২৫ শতাংশই এইডসে আক্রান্ত। মিজোরামের নানা জায়গা থেকে তারা আসেন। বেশিরভাগই কাজ করতে যান আইজল শহরে। অর্থনৈতিক টানাপড়েন থেকেই এই পেশায় যোগ দিতে বাধ্য হন তারা।

তিন বছর আগেও সেখানে এইডস এমন মহামারি আকার ধারণ করেনি। তখন মনিপুর এবং নাগাল্যান্ডই ছিল মূল। বর্তমানে মিজোরামের সংখ্যা সেসব কিছুকে ছাপিয়ে গেছে। জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার প্রতিবেদন অনুসারে ১৯৯০ সাল থেকেই উত্তরপূর্বে এইডসে আক্রান্তের সংখ্যা অন্য সব রাজ্যের তুলনায় বেশি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.