ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : রংপুরের পাগলাপীর এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

আজ রবিবার সকাল সাতটার দিকে পাগলাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাগলাপীর এলাকায় একটি ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও ১০ জনকে রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.