
আজ সোমবার দুপুর একটার দিকে উপজেলার অন্নদানগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারী চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। অপর ৪ যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজন মারা যায়। রেল ক্রসিংয়ের ওই স্থানটিতে কোন গেট ব্যারিয়ার নেই। নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
পীরগাছার অন্নদানগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম হাতহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



