Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ রংপুর রংপুরে দেশি মুরগি ৬০০, বেগুনের সেঞ্চুরি
রংপুর

রংপুরে দেশি মুরগি ৬০০, বেগুনের সেঞ্চুরি

By Saumya Sarakarমার্চ 13, 20243 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে মুরগির দাম। সেইসঙ্গে দাম বেড়েছে মুগডাল, শসা, লেবু, রসুন, কাঁচামরিচ ও বেগুনের। তবে কমেছে শিম, ঢ্যাড়স, পটল ও লাউয়ের দাম। এছাড়া অপরিবর্তীত রয়েছে চাল, তেল, ডাল ও মাছের বাজার।

মঙ্গলবার (১২ মার্চ) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চিকন বেগুন ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও সেঞ্চুরি হাঁকিয়েছে গোল ও মাঝারি (খটখটিয়া) বেগুন। সপ্তাহের ব্যবধানে ৭০-৮০ টাকা থেকে বেড়ে গোল বেগুন ১০০ এবং মাঝারি (খটখটিয়া) বেগুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতো প্রতিকেজি টমেটো ৩৫-৪০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, শসা ৬০-৭০ টাকা, ভারত থেকে আমদানি করা সজনে ১৬০-১৮০ টাকা, উস্তে ৯০-১০০ টাকা, মটরশুটি ৫৫-৬০ টাকা, লেবু প্রতিহালি ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, শুকনা মরিচ ৪৮০-৫০০ টাকা, প্রতিপিস লাউয়ের (আকারভেদে) দাম কমে ৩০-৩৫ টাকা, ধনিয়া পাতা ২০ টাকা, কাঁচকলা প্রতিহালি দাম ২৫-৩০ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ৩০-৩৫ টাকা, শিম ৫০-৬০ টাকা থেকে কমে ৩৫-৪০ টাকা, ঢ্যাড়স ১৪০ টাকা থেকে কমে ৮০ টাকা, পটল ১২০ টাকা থেকে কমে ৮০ টাকা, বাঁধাকপি প্রতিপিসের দাম ১৫-২০ টাকা টাকা, ফুলকপি ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৪০-৫০ টাকা, দেশি রসুন ১৩০-১৪০ টাকা থেকে বেড়ে ১৫০-১৬০ টাকা, ভারতীয় রসুন ২২০-২৪০ টাকা, আদা ২২০-২৪০ টাকা এবং সবধরনের শাকের আঁটির দাম ১৫ থেকে ২৫ টাকা। খুচরা বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৯০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কার্ডিনাল আলু ৩০-৩৫ টাকা, শিল আলু ৫০ টাকা, বগুড়ার সাদা পাকরি আলু ৪০ টাকা এবং ঝাউ আলু ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে কাঁচামরিচ ৫০-৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০-৮০ টাকা।

মুলাটোল আমতলা বাজারের সবজি বিক্রেতা ভুট্টু মিয়া বলেন, রমজানে গোল মাঝারি সাইজের বেগুনের চাহিদা বেড়ে যায়। সরবরাহ অনুযায়ী চাহিদা বেশি থাকায় দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, খোলা চিনি ১৪০ টাকা, প্যাকেট আটা আগের মতোই ৫৫-৬০ টাকা, খোলা আটা ৪৮-৫০ টাকা, ছোলাবুট ১০০-১১০ টাকা, প্যাকেট ময়দা ৭০-৭৫ টাকা, মসুর ডাল (মাঝারি) ১২০ টাকা, চিকন ১৩৫-১৪০ টাকা, মুগডাল ১৭০-১৮০ টাকা থেকে বেড়ে ১৯০-২০০ টাকা এবং বুটডাল ১০৫-১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পোল্ট্রি মুরগির ডিমের হালি ৪১-৪২ টাকা।

মুরগি বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগি গত সপ্তাহের তুলনায় ১৯০-২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২১০-২২০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০-৩৩০ টাকা, পাকিস্তানি হাইব্রিড ২৯০-৩০০ টাকা, পাকিস্তানি লেয়ার ২৮০-৩০০ টাকা এবং দেশি মুরগি ৫২০-৫৩০ টাকা থেকে বেড়ে ৫৮০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে গরুর মাংস ৬৮০ থেকে ৭২০ টাকা এবং খাসির মাংস ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুলাটোল আমতলা বাজারের মুরগি বিক্রেতা আমির হোসেন বলেন, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও দেশি মুরগির দাম বেড়েছে। বাজারে দেশি মুরগির সরবরাহ অনেক কমে গেছে চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকলে দাম বাড়বে এটাই স্বাভাবিক।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৬৩-১৬৫ টাকা এবং দুই লিটার ৩২৬-৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা বাজারে স্বর্ণা (মোটা) চাল গত সপ্তাহের মতো ৫০ টাকা, পাইজাম ৫৫ টাকা, জিরাশাইল ৫৮-৬০ টাকা, বিআর২৮ (জহুরা) ৬৫-৬৮ টাকা, মিনিকেট ৭২-৭৫ টাকা এবং নাজিরশাইল ৮০-৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ ২৫০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২০০-২২০ টাকা, পাঙাস ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গছিমাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিয়ন্ত্রণহীন ফলের বাজার, সকালে ২শ’ টাকার তরমুজ বিকেলে ৬শ’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

জুন 16, 2026
৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

জুন 16, 2026
বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

জুন 16, 2026
Latest News
পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

গোসল

রংপুরের ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

শিশু

রংপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গৃহবধূ

রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার

বিদ্যুৎহীন দুই উপজেলা

৩০ ঘণ্টা বিদ্যুৎহীন দুই উপজেলা, বন্ধ ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা

Riksha

রিকশাচালককে কুপিয়ে হত্যা, ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

প্রফেসর ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

কুকুরের কামড়

গাইবান্ধায় কুকুরের কামড়ে ৩ জনের মৃত্যু, আহত ১৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa