রমজানে ৭৬ ভাষায় পবিত্র কোরআন শরীফের কপি বিতরণ করবে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: রমজান মাসে পবিত্র কোরআন শরিফের এক মিলিয়ন কপি বিতরণ করবে সৌদি আরব। প্রায় ৭৬টি ভাষায় কোরআনের তরজমা করা কপি বিতরণ করা হবে। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ এর অনুমোদন দিয়েছেন।

রবিবার (৫ মার্চ) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
প্রতিবেদনে বলা হয়, কোরআনের এই কপিগুলো বিভিন্ন ধরনের হবে। কোরআনের কপিগুলো মদিনার কিং ফাহাদ কমপ্লেক্সে তৈরি করা হয়েছে। সৌদি আরবের ইসলাম ও দাওয়াহবিষয়ক মন্ত্রণালয় রমজানে ২২টি দেশের ইসলামিক সেন্টারের মাধ্যমে কপিগুলো বিতরণ করবে।

সৌদি আরবের ইসলামি মন্ত্রণালয়ের মন্ত্রী ও কিং ফাহাদ কমপ্লেক্সের প্রধান ড. আবদুল লতিফ আল শায়েখ বলেছেন, সৌদি আরব বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় ২২টি দেশে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ‍যত্নসহকারে কোরআন ও কোরআনের অনুবাদ করা কপিগুলো পৌঁছে দেবে।

১৩ বছরের কিশোরের পুত্র সন্তানের মা হলেন ৩১ বছরের নারী!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.