Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাঙ্গুনিয়ার ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে : হাছান মাহমুদ
জাতীয় বিভাগীয় সংবাদ

রাঙ্গুনিয়ার ৫০ হাজার পরিবারকে খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে : হাছান মাহমুদ

By জুমবাংলা নিউজ ডেস্কমে 8, 20202 Mins Read
হাছান মাহমুদ
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাঙ্গুনিয়া উপজেলার পঞ্চাশ হাজার পরিবারকে সরকারি-বেসরকারি খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, “সরকারি সহায়তার পাশাপাশি রাঙ্গুনিয়াতে আমার বাবা-মার নামে প্রতিষ্ঠিত আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে লকডাউন শুরু হওয়ার পর থেকে আমরা ত্রাণ কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে হাজার হাজার মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতেও এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

ড. হাছান আজ দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মজুমদারখীল উচ্চ বিদ্যালয় মাঠে পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটে পড়া কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এনএনকে ফাউন্ডেশনের স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন প্রতিনিধি মো. ইদ্রিছ মেম্বারের সভাপতিত্বে ও নির্বনীতোষ সাহা ভাস্করের পরিচারনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার।

অনুষ্ঠানে শাহজাহান সিকদার বলেন, তথ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের খাদ্য সামগ্রী বিতরণ চলছে এখন।

এপর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় প্রায় ১২ হাজার পরিবারে খাদ্য সহায়তা পৌঁেছ দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, পেয়াঁজ ও চিনিসহ ১০ কেজির নিত্যপণ্য রয়েছে। ইউনিয়ন পর্যায়ে এসব ত্রাণ সামগ্রী নিরাপদ দুরত্ব বজায় রেখে বিতরণ করা হচ্ছে। করোনার কারণে সৃষ্ট সঙ্কটে রাঙ্গুনিয়ার মানুষের জন্য তথ্যমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে।

ড. হাছান মাহমুদ বলেন, করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক এই সঙ্কটে বাংলাদেশের একতৃতীয়াংশের বেশি মানুষকে সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে। এর বাইরেও আওয়ামী লীগের সংসদ সদস্য, নেতাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা ইতিমধ্যে ৯০ লাখের বেশি মানুষকে ত্রাণ সহায়তা পৌঁছৈ দিয়েছেন। বৃহস্পতিবার দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ঈদের আগে এক কোটিরও বেশি মানুষকে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং দলের সংসদ সদস্যসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ ত্রাণ পৌঁছে দেবেন।

হাছান মাহমুদ তার নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনারা আমাকে বারবার নির্বাচিত করে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আপনাদের দোয়া চাই, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আপনাদের কোন অভাব, অভিযোগ ও অসুবিধা থাকলে প্রশাসনকে অথবা স্থানীয় নেতৃবৃন্দকে জানাবেন। আমরা আপনাদের পাশে থাকবো।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সহসভাপতি আবদুল মোনাফ সিকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক আবু তাহের, সমাজকল্যান সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. নুরুল্লাহ, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নির্বানীতোষ সাহা ভাস্কর ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

জুন 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

জুন 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

জুন 21, 2026

Latest News

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa