Advertisement
জুমবাংলা ডেস্ক: রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা সম্পর্কে বাবা-মা ও মেয়ে। এছাড়া অপর একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ জুন) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

নিহতরা হলেন, মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)।

জানা যায়, কদমতলী মুরাদনগর এলাকায় একটি বাসায় মাসুদ রানা তার স্ত্রী, দুই মেয়ে মেহজাবিন ও জান্নাতুল এবং এক মেয়ের জামাইকে নিয়ে বসবাস করতেন।

এ ঘটনায় সংকটাপন্ন অবস্থায় তার অপর মেয়ে মেহজাবিন মুনের স্বামী শফিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়ারী ডিভিশনের ডিসি শাহ ইফতেখার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মেহজাবিন তার বাবা-মা, বোন ও নিজের স্বামীকে বিষপান করিয়েছে। মেহজাবিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.