জুমবাংলা ডেস্ক: গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস

Advertisement

শুক্রবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৯ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা বাটা সিগন্যাল হতে গাউছিয়া পর্যন্ত ও কাঁটাবন হতে সাইন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে এবং গাউছিয়া হতে সাইন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়াও, ওই সময়ে উপরে উল্লেখিত এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

টমটম চালকের সততায় হারানো ৮ লাখ টাকা ফেরত পেলেন এএসআই

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google