Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ রাজশাহীতে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেলেন ৩,৬৭৩ জন
বিভাগীয় সংবাদ রাজশাহী

রাজশাহীতে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেলেন ৩,৬৭৩ জন

By Shamim Rezaমার্চ 31, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহী বিভাগের আট জেলায় ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হওয়ায় আজ সকাল পর্যন্ত মোট ৩,৬৭৩ জন ছাড়পত্র পেয়েছেন। খবর বাসসের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) সামাজিক সংক্রমণ রোধে গত ১০ মার্চ থেকে বিভাগে মোট ৬,৯৬৮ জনকে হোম-কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছিল। বর্তমানে ৩,২৯৫ জন হোম-কোয়ারেন্টিনে আছেন।

বিভাগের আট জেলায় গত ২৪ ঘন্টায় মোট ১০৭ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে এবং ৩৬১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে।

জেলাগুলোতে নতুনদের মধ্যে ৫৭ জন রাজশাহীতে, নাটোরে নয়জন, জয়পুরহাটে চারজন, বগুড়ায় ৩২ জন, সিরাজগঞ্জে চারজন এবং পাবনায় একজনকে হোম-কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।
ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, বিভাগে মোট নয়জন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ রোধ করতে স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশাবলী যেমন-বাড়িতে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সাবান দিয়ে হাত ধোয়ার প্রচারণাসহ প্রবাসী কিংবা যে কোনো সন্দেহভাজনদের কোয়ারেন্টিনের আওতায় আনার জন্য একটি সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, এটি নিশ্চিত করার জন্য ব্যাপক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আইন-প্রয়োগকারী সংস্থাগুলো তাদের তৎপরতা জোরদার করেছে।

সব জেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজশাহী সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থা মাইক ব্যবহার করে ও লিফলেট বিতরণের মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। তারা মাস্ক এবং স্যানিটাইজারও বিতরণ করছে।

বিভিন্ন সরকারি, বেসরকারী এবং স্বেচ্ছাসেবী সংস্থা শ্রমিক এবং দিনমজুরদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছে।

সরকার করোনভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বিভাগের আটটি জেলায় খেটে খাওয়া প্রায় ১০ দশমিক ৪ লাখ দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তার ব্যবস্থা করেছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকার জানান, করোনাভাইরাস মহামারীর কারণে দিনমজুর ও দরিদ্রদের সৃষ্ট অর্থনৈতিক কষ্ট লাঘবে সরকার ইতোমধ্যে ৯১৩ দশমিক ১৮ মেট্রিক টন চাল বিতরণ করেছে। সরকারের তাৎক্ষণিক মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পাচ্ছে। তিনি জানান, বিতরণের জন্য আরো ১,৬৫৭ দশমিক ৩৫ টন চাল মজুদ রয়েছে।

রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, রাজশাহী নগরীতে প্রায় ২০ হাজার স্বল্প আয়ের পরিবার আছেন।

তারা কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে খাদ্য সহায়তা পেতে শুরু করেছে, প্রাথমিক পর্যায়ে উপকারভোগী পরিবারগুলোকে মাথাপিছু ১০ কেজি চাল ও ৫০০ গ্রাম করে ডাল পাচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

জুন 12, 2026
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

জুন 12, 2026
প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

জুন 12, 2026
Latest News
আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa