ছবি গুগল ম্যাপ
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বুধবার ভোর ছয়টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসটি উল্টে যায়। ট্রাকটিও গাছের সঙ্গে লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ১৫ জন আহত হন। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে পাঠায়।

পুলিশের ধারণা মৃত দু’জনই চালক।  মরদেহ দু’টি উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.