
শুক্রবার রাত ৮টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলার সাহাব্দিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের হৃদয় (২২), পবা উপজেলার কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর গ্রামের সন্তোষের ছেলে শ্যামল (২৩) এবং গোদাগাড়ীর মাহবুব হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৮)।
আহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে সোহাগ আলী (২২) এবং রাজশাহী নগরীর রায়পাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে মোসাদ্দেক আলী (২১)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১০টার দিকে হৃদয় ও শ্যামল এবং রাত ১১টার দিকে মোহাম্মদ আলী মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



