বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

Advertisement

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (৫ জুন) সকালে পরিবেশ অধিদফতর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এর আগে দিবসটি উপলক্ষে ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ — প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়েছে।

র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

আলোচনা সভায় রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহা. আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) টুকটুক তালুকদার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. সাবরিনা নাজ।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মাহমুদা পারভীন, পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেন সহ জেলার বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ৬ জুন পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলায় পাট বাজার, বন্ধু চুলা, বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামার, সেইভ দ্যা ন্যাচার, বিডি ক্লীন, আলো ফাউন্ডেশন, পরিবেশ অধিদফতর রাজশাহী সহ মোট ১০টি স্টল মেলায় অংশগ্রহণ করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.