Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রাজশাহীতে রাস্তায় বের হলেই কান ধরে উঠবস
বিভাগীয় সংবাদ রাজশাহী

রাজশাহীতে রাস্তায় বের হলেই কান ধরে উঠবস

By Shamim RezaMarch 28, 20202 Mins Read

রাজশাহীতে রাস্তায় বের হলেই কান ধরে উঠবস

Advertisement
জুমবাংলা ডেস্ক : আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘরে থাকার কঠোর নির্দেশনা রয়েছে। কিন্তু রাজশাহী মহানগরীতে বৃহস্পতিবার ও শুক্রবার সকালে যুবক বয়সের ছেলেদের বাইরে দেখা গেছে।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় অবস্থানরত যুবকদের কান ধরে উঠবস করান এবং ঘর থেকে বের না হবার কঠোর নির্দেশনা দেন।

আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের শক্ত পদক্ষেপে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি নগরবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে মাইকিং করা হচ্ছে।

করোনা প্রতিরোধে নগরীর মোড়ে মোড়ে চলছে দিনভর মাইকিং। এছাড়া শুক্রবার জুম্মার নামাজে নগরীতে সীমিত সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। খুব অল্প সময়ের মধ্যে নামাজের আনুষ্ঠানিকতা শেষ করেন মসজিদের ইমামরা।

বৃহস্পতিবার রাতে নগরীর দড়িখরবোনা মোড়ে চায়ের স্টল খোলা রাখার অপরাধে চা বিক্রেতাদের কেটলি কাপসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছেন পুলিশ সদস্যরা। এ সময় ওই এলাকার চা বিক্রেতারা পুলিশ সদস্যদের দেখে পালিয়ে যান।

এছাড়া সেখানে অবস্থানরত কয়েকজন যুবককে আড্ডা দেবার অপরাধে কান ধরে উঠবস করানো হয়।

এদিকে শুক্রবার সকালে নগরীর অলকার মোড়, গণকপাড়া, সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি এলাকায় পুলিশ সদস্যরা রাস্তায় অবস্থানরত যুবকদের কান ধরে উঠবস করান। এসময় মৃদু লাঠিচার্জও করা হয়।

এ ছাড়া নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট রাস্তায় অবস্থান করার অপরাধে র্যা ব সদস্যরা কয়েকজন যুবককে কান ধরে উঠবস করান।

আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

নগরীর হড়গ্রাম এলাকার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শাহাদত হোসেন বলেন, পুরো বিশ্ব এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এসময় মাইকিং করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বার বার ঘর থেকে বের হওয়ার জন্য নিষেধ করা হচ্ছে। তারপরেও মানুষ বাইরে বের হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নেয়ায় আমরা খুশি হয়েছি।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে টহল দিচ্ছেন। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই তাকে শাস্তি দেয়া হচ্ছে। ঘর থেকে যারা বিনাপ্রয়োজনে বের হবেন তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরও কঠোর হবেন বলে মন্তব্য করেন এ পুলিশ কর্মকর্তা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026

Latest News

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa