Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ রাজাপুরে আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়
বরিশাল বিভাগীয় সংবাদ

রাজাপুরে আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

By Saiful IslamDec 30, 2021, 11:13 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামীলীগ নেতার সাথে এক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। আপত্তিকর এ ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে রাজাপুরের দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মোবাইল ম্যাসেঞ্জার, ইমো ও ফেসবুকে আপত্তিকর এ ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে উপজেলার সাধারণ মানুষের মধ্যে বইছে সমালোচনার ঝড়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ও চায়ের দোকানে বিভিন্ন মুখরোচক আলোচনার তৈরি করেছে সমালোচনার মুখে পড়েছে স্থানীয় আওয়ামী লীগ।

ভাইরাল হওয়া ওই ভিডিওটি রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিআইপি মো. রফিকুল ইসলাম লিটনের। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসি ভিডিও’র বরাত দিয়ে জানান, এক তরুণীর সঙ্গে একটি কক্ষে ওই নেতার অবৈধ মেলামেশার সময় ক্যামেরার মাধ্যমে আপত্তিকর ভিডিওটি ধারণ করে এবং তা নেট দুনিয়ায় ভইরাল করে দেয়।

পরবর্তীতে তা নেতার নিজ এলাকার অলিতে গলিতেসহ পুরো জেলার মানুষের দৃষ্টিতে চলে আসে। বিষয়টি নিয়ে বিভিন্ন দৃষ্টিকোন থেকে চলতে থাকে আলোচনা ও সমালোচনার ঝড়। তিনি উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মোজাম্মেল হকের ৩য় পুত্র ও ওই এলাকার ইউপি সদস্য রাজাপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি গালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন মেম্বারের ছোট ভাই।

এ ছাড়াও গালুয়া ইউপির বর্তমান চেয়ারম্যন গোলাম কিবরিয়া পারভেজের আপন ভগ্নিপতি। আলোচিত ওই নেতা জোট সরকারের আমলে রাজাপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনশ্রুতি রয়েছে তিনি অর্থের বিনিময়ে স্থানীয় নেতাদের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগের উপজেলা কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান করে নিয়েছেন। আর সরকার দলীয় পরিচয় কাজে লাগিয়ে দেশের চতুর্থ আন্তর্জাতিক কক্সবাজার বিমানবন্দরের সমুদ্রবক্ষে সম্প্রসারিত রানওয়ের সম্প্রসারণ ও উন্নয়নমূলক প্রকল্প কাজ রেলপথ অধিদপ্তরের হাজার কোটি টাকার ঠিকাদারি কাজ ভাগিয়ে নিয়েছেন।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কতৃপক্ষ কর্তৃক বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মূদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ২৫/১১/২০২১ তারিখে সিআইপি এনবিআর ও বাণিজ্যিক মন্ত্রণালয়ের রপ্তানি অধিদপ্তর কর্তৃক ০৭/১২/২০২১ তারিখ রপ্তানিকারক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি কৃষিজাত পণ্য রপ্তানিতে (সিআইপি) হিসেবে ঘোষিত হন তিনি। রাজধানীর মতিঝিল এলাকার নাহার ম্যানসন ৫ম তলায় অবস্থিত লিটন ওয়ার্ল্ড লিংক এর মালিক তিনি।

চলতি বছর জুন মাসে তিনি নিজ এলাকা উপজেলার পুটিয়াখালিতে কাতার ভিত্তিক দাতা সংস্থার অনুদানে শেখ হাসিনা কল্যাণ পুনর্বাসন সোসাইটির মহাসচিব ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানকে প্রধান অতিথি করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন্দ্রীয় মডেল জামে মসজিদ’ এর ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার মানষে ভুরিভোজের আয়োজন করে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে এলাকায় বেশ সুনাম কুড়িয়েছিলেন। এর পূর্বে তিনি নিজেকে জাহির করতে একাধিকবার হেলিকপ্টারে নিজ গ্রামে আশা যাওয়া করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে তিনি এক নারীর সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত কালে তিনি জনৈক ক্যামেরা ম্যানকে ভিডিও ধারনের সম্মতি সুচক ইঙ্গিত করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তার গ্রামের একাধিক ব্যক্তি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, লিটনের চারিত্রিক ত্রুটি আগে থেকেই রয়েছে তাকে দল থেকে বহিষ্কারসহ তার প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাইরুল আলম সরফরাজ বলেন, আমি ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি এবং ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি। ঘটনার সত্যতা মিললে অবশ্যই তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে। এমন অনৈতিক কাজের দায় আওয়ামী লীগ নেবে না।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at ZoomBangla iNews with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

May 20, 2026, 10:06 PM Asia/Dhaka
Sohel

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

May 20, 2026, 9:22 PM Asia/Dhaka
Ramisa

রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

May 20, 2026, 9:00 PM Asia/Dhaka
Latest News
চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

Sohel

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

Ramisa

রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

Khaled

মানিকগঞ্জ পুলিশ লাইনের যানবাহন শাখায় কোটি টাকার অনিয়ম-লুটপাট!

আগুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

hizla

লঞ্চে নিয়ে তরুণীকে ধর্ষণের পর ঢাকায় রেখে পালিয়ে যায় সৌরভ

Doulatpur

প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ২ শিশুর!

লিচু

টাকা ছাড়াই খাওয়া যাচ্ছে লিচু

রাজবাড়ী

‘গরু নয় যেন জলহস্তি’— ৩৬ মণের ‘বস’কে দেখতে রাজবাড়ীতে ভিড়

প্রসূতির মৃত্যু

মাদারীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp