
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, এখন থেকে রাত ১২টার পর শুধুমাত্র হাসপাতালে চিকিৎসাসেবার প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে পাওয়া গেলে পুলিশের হেফাজতে আনা হবে। এরপর তার পরিচয় যাচাইয়ের পর অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বিনা কারণে শহরে ঘোরাফেরা করার দায়ে পাঁচজনকে আটক করা হয়েছিল। বুধবার (২৭ জানুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়। তারা এখন কারাগারে আছেন। হবিগঞ্জ সদর মডেল থানার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্টও দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



