
খুজাঁখুজির এক পর্যায়ে, বুধবার (১৮ আগস্ট) ভোরে বাড়ির সামনে পুকুরের ধারে একটি ফাঁকা জায়গায় তাকে খুঁজে পাওয়া যায়। সেখানে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে ছিল। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
জ্ঞান ফিরলে কিশোরী জানায়, রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গাছীরখামার এলাকার আব্দুস ছালামের ছেলে আল-আমীন (২৭) তাকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে গেছে। পরে পরিবারের লোকজন সকালে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই কিশোরী চিকিৎসাধীন রয়েছে। তবে ওই কিশোরীর সাথে অভিযুক্ত আল-আমীনের পূর্ব পরিচয় ছিলো বলে জানিয়েছেন কিশোরীর পরিবার।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, বুধবার (১৮ আগস্ট) বিকাল পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



