জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে দেশের বিভিন্ন জেলা। ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও এখনও ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়টি সাতক্ষীরা অতিক্রম করে খুলনার মোংলা-বাগেরহাটের দিকে অগ্রসর হয়েছে। সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
Advertisement
এদিকে খুলনা জেলার দাকোপ এলাকায় গাছ পড়ে নিহত হয়েছেন ১ জন। তার নাম প্রমীলা মণ্ডল, বয়স ৫২। তিনি দক্ষিণ দাকোপ গ্রামের সুভাষ মন্ডলের স্ত্রী। রাতে প্রমীলা মন্ডল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাইক্লোন শেল্টারে ছিলেন। সারারাত থাকার পর সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে নিজের বাড়িতে যান। এরপর একটি গাছ তার ওপরে পড়লে মৃত্যু হয় প্রমীলার।
খুলনায় এখন ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে। শনিবার থেকে ঝড়ো হওয়ার সঙ্গে কখনো মাঝারি কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



