Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আইন-আদালত রাতে আদালত বসিয়ে রংপুরে ৮ শিক্ষার্থীর জামিন
আইন-আদালত রংপুর

রাতে আদালত বসিয়ে রংপুরে ৮ শিক্ষার্থীর জামিন

By Saumya Sarakarআগস্ট 4, 20242 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : রংপুরে পুলিশের প্রকাশ্য গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলা, ভ্যানচালক মানিক হত্যা, তাজহাট থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ, জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অফিসে হামলা চেষ্টার মামলায় কারাগারে থাকা এইচএসসি পরীক্ষার্থীসহ আট শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল শুক্রবার রাতে আদালত বসিয়ে তাঁদের মুক্তি দেওয়া হয়।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। রাত ৯টায় রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক রানা তাঁদের জামিনের আদেশ দেন। এর আগে আদালতের পরিদর্শক পৃথিশ রায় অভিভাবকদের মোবাইল ফোনে কল করে আদালতে আনেন। সরকারের বিশেষ আদেশ প্রতিপালনে লিগ্যাল এইড বাংলাদেশ ব্লাস্ট রংপুর শাখার প্যানেল আইনজীবী শামিম-আল মামুন তাঁদের জামিন শুনানি করেন।

মুক্তি পাওয়া এইচএসসি পরীক্ষার্থীরা হলেন রংপুর সরকারি কলেজের তৌফিক ওমর ধ্রুব এবং জাফরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আমির হামজা, শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মো. মহিন, পাভেল মিয়া, আল মারজান, নিয়াজ আহমেদ রকি ও সৌরভ মিয়া।

পুলিশ তাঁদের ১৯ ও ২০ বছর বয়স দেখিয়ে আবু সাঈদ হত্যা মামলা, অটোচালক মানিক হত্যা, তাজহাট থানায় আগুন ও ভাঙচুরের মামলা এবং জেলা ট্রাফিক ও পুলিশ লাইনে হামলা-ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখায়। ১৯ থেকে ২২ জুলাইয়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিভাবকেরা জানান, জামিন দেওয়া হলেও স্কুল-কলেজ পড়ুয়া সন্তানের বিরুদ্ধে মামলা অব্যাহতি পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন।

জামিনকারী আইনজীবী শামীম আল মামুন বলেন, ‘সরকারি উদ্যোগে সরকারি লিগ্যাল এইডের সহযোগিতায় শুক্রবার রাতে বিশেষ আদালতে আট শিক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে। তাঁদের চলমান এইচএসসি পরীক্ষা ও শিক্ষার্থী বিবেচনায় জামিন দিয়েছেন।’

আসামিপক্ষের আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট বলেন, ‘শিক্ষার্থীদের এভাবে কারাগারে পাঠানো বেআইনি হয়েছে। জামিন হলেও অব্যাহতি পাওয়া নিয়েও শঙ্কা আছে। কারণ, পুলিশই মামলা দিয়েছে। তারাই তদন্ত করছে। তাঁদের অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতে হবে।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সুব্রত ব্যানার্জি বলেন, ‘বিশেষ আদেশে আমরা শিক্ষার্থীদের বিষয়টি আদালতকে জানিয়েছি। আদালত রাতেই কোর্ট বসিয়ে জামিন মঞ্জুর করেছেন। তাঁদের রাতেই কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। মামলা তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাঁরা অব্যাহতি পাবেন। এটা তদন্তের বিষয়, এখনই বলা যাচ্ছে না।’

কোটা ঘিরে সহিংসতার তদন্তে রংপুর যাচ্ছে কমিশন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুন 14, 2026
salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

জুন 10, 2026
ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

জুন 10, 2026
Latest News
আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

রামিসা ধর্ষণ হত্যা মামলা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

গোসল

রংপুরের ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলার রায় রবিবার

শিশু

রংপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa