
জানা গেছে, রবিবার রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ প্রথম ড্রোনটি দেখতে পাওয়া যায়। ভোর রাত ২টো ৪০ মিনিট নাগাদ দ্বিতীয় ড্রোনটি দেখা যায়। জম্মু-পাঠানকোট জাতীয় সড়কের কাছে কালুচাচক-পুরমণ্ডল রোডের কাছে আকাশে ড্রোন দুটিকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। ওই স্থানের খুব কাছেই কালুচক মিলিটারি স্টেশন। ফের একবার সেনা ক্যাম্পে হামলার উদ্দেশেই ওই ড্রোন দুটি উড়ানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ইতোমধ্যে গোটা এলাকায় হাই এলার্ট জারি করা হয়েছে। জারি রয়েছে সার্চ অপারেশনও। সীমান্ত দিয়ে ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচার নতুন কিছু নয়। বহুবার ভারতীয় সেনার নজর এড়িয়ে এ কাজ করার চেষ্টা করেছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো। তবে এভাবে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক হামলা এর আগে কখনও হয়নি। ফলে এই ধরনের হামলা চিন্তায় রেখেছে ভারতের তদন্তকারী সংস্থা এবং গোয়েন্দাদের। তথ্যসূত্র: জিনিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



