Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ রাতের সৌন্দর্যে মুগ্ধকর উজিরপুরের গুঠিয়া মসজিদ
ইসলাম ধর্ম বরিশাল বিভাগীয় সংবাদ

রাতের সৌন্দর্যে মুগ্ধকর উজিরপুরের গুঠিয়া মসজিদ

By Shamim Rezaজানুয়ারি 20, 20203 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : সৌন্দর্য সবসময় মানুষকে কাছে টেনে নেয়। সামনাসামনি সৌন্দর্য উপভোগ করার ভিন্ন আনন্দ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের দেশ। দেশের প্রতিটি জেলাতে দর্শনীয় অনেক কিছু আছে। কোথাও প্রকৃতির অপূর্ব সৌন্দর্য মুগ্ধ করে আবার কোথাও মানুষের তৈরি জিনিস অবাক করে দেয় আমাদের।

তেমনই বরিশালকে আলোকিত করে রেখেছে গুঠিয়া মসজিদ। এটি উজিরপুর উপজেলার গুঠিয়ার চাংগুরিয়া গ্রামে অবস্থিত। গুঠিয়া নামে পরিচিত হলেও এর প্রকৃত নাম বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। এটি দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ও বৃহৎ মসজিদ কমপ্লেক্স, যা বরিশাল নগর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। শিল্পের ছোঁয়ায় তৈরি হয়েছে এই অনন্য সৌন্দর্যের স্থাপনা। যার ফলে প্রতিনিয়ত অসংখ্য দর্শনার্থী মসজিদটি এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন। দূর-দূরান্ত থেকে আসছেন মানুষজন।

ঘুরতে গেলে বিকেলে যাওয়াই ভালো, কারণ দিনের বেলায় মসজিদ যতটা না তার নিজস্ব রূপ ফুটিয়ে তোলে, রাতের বেলা তার দ্বিগুণ সৌন্দর্য মেলে ধরে। রাতের মসজিদ সাজে বর্ণিল সাজে।

সন্ধ্যায় মসজিদের বাতি গুলো জ্বালিয়ে দেওয়া হয়। সন্ধ্যার পর থেকেই একটু একটু করে সৌন্দর্য বাড়তে থাকে। এই অপার সৌন্দর্য দেখে মনেই হবে না অজপাড়াগায়ে এত সৌন্দর্য লুকায়িত একটি মসজিদ রয়েছে এখানে। এখানে প্রবেশ করলে মনে হবে যেন আপনি যেন মধ্যপ্রাচ্যের মসজিদে প্রবেশ করেছেন মনেই হবে নাহ যে আপনি অজপাড়াগাঁয়ে রয়েছেন।

এখানে ঘুরতে এসে শেফাউল করিম বলেন, ‘এত সুন্দর মসজিদ আর এত নীরব নির্জন স্থানে অবস্থিত, আমি তো কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম যে আমি মধ্যপ্রাচ্যের কোনও দেশে ছিলাম হয়তো। কারণ এই রকম মসজিদের দেখা মেলে মধ্যপ্রাচ্যেই।’

মসজিদের এলাকা জুড়ে থাকা ফল ও ফুল গাছের বাগান মুসল্লিসহ দর্শনার্থীদের মুগ্ধ করে। নান্দনিক এ মসজিদটিকে ঘিরে প্রতিদিনই বরিশালসহ দেশ ও বিদেশের পর্যটকরা আসছেন গুঠিয়ায়।

তেমনই একজন বরিশালের ভাটিখানার বাসিন্দা মিঠুন বলেন, ‘ঘোরাঘুরি এবং ছবি তোলার জন্য জায়গাটি সুন্দর আমি এখানে অংসখ্য বার এসেছি।’

দিনে দিনে বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সে ভ্রমণ করা মানুষের উপস্থিতি বাড়ছে। ২০০৩ সালের ১৬ ডিসেম্বর এস সরফুদ্দিন আহম্মেদ গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ-এর নির্মাণ কার্যক্রম শুরু করেন। মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয় ২০০৬ সালে। শুরু থেকেই গুঠিয়ার নামেই ৮ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি পরিচিতি লাভ করে। ১৪ একর জমির উপর স্থাপিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নমানের কাঁচ, ফ্রেম, বোস স্পিকার।

এছাড়া মসজিদটির সীমানার মধ্যে ঈদগাহ্ ময়দান, দিঘি, এতিমখানা, ডাকবাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, লেক, পুকুরসহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে। একটি হ্যালিপেডও রয়েছে। মসজিদের নকশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিভিন্ন মসজিদের নকশাকে অনুকরণ করা হয়েছে। এছাড়া মসজিদের স্তম্ভটি বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে।

যেসব স্থান থেকে মাটি সংগৃহীত হয়েছে সেগুলো হলো- কাবা শরীফ, আরাফাতের ময়দান, মুযদালিফাহ, ময়দানে মিনা, জাবালে নূর পাহাড়, জাবালে সূর পাহাড়, জাবালে রহমত পাহাড়, নবীজীর জন্মস্থান, মা হাওয়া’র কবরস্থান, মসজিদে রহমত, মসজিদ এ কু’বা, ওহুদের যুদ্ধের ময়দান, হযরত হামজা (রা.) এর মাজার, মসজিদে আল কিবলাতাইন, মসজিদে হযরত আবু বক্কর (রা.), জান্নাতুল বাকী, মসজিদে নববী, জুলহুলাইফা-মিকাত, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) এর হাতের লেখা তাবিজ ও মাজারে পাওয়া দুটি পয়সা এবং হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রহ.) এর মাজারের মাটি।

মসজিদের দৃষ্টিনন্দন অসংখ্য ঝাড়বাতি ছাড়াও রয়েছে বাহারি নকশার আলোকবাতির ব্যবস্থা। এছাড়া বাইরে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স ঘিরেও করা হয়েছে বাহারি আলোকসজ্জা, যা রাতের মসজিদের সৌন্দর্যকে অনেকগুণ বাড়িয়ে দেয়। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য মসজিদের নিজস্ব দু’টি জেনারেটর রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিক্ষক

শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধর ও চাঁদা দাবি, আদালতে মামলা

জুন 9, 2026
বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট যুবদল নেতা বহিষ্কার

জুন 9, 2026
নিখোঁজ

ব্রহ্মপুত্রে নদে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, ২৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান

জুন 9, 2026
Latest News
শিক্ষক

শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধর ও চাঁদা দাবি, আদালতে মামলা

বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট যুবদল নেতা বহিষ্কার

নিখোঁজ

ব্রহ্মপুত্রে নদে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, ২৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান

ছাত্র

লালমনিরহাটে স্কুল মাঠে মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

সংঘর্ষ

চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু ও চালক নিহত, আহত ৩০

সাফল্য

মানবজীবনের প্রকৃত সাফল্য

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৯ জুন, ২০২৬

Ghior

স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Manikganj judge court

গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত

শিশুকে ধর্ষণচেষ্টা

চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa